প্রতীকী ছবি
সারাদেশ

বাসের ধাক্কায় ২ যুবক নিহত

সান নিউজ ডেস্ক: মাগুরায় বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

আরও পড়ুন: ধর্ষণের পর হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার সদর উপজেলার মাঝাইল গ্রামের আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে লিমন বিশ্বাস (২৫) এবং আহম্মদ হোসেনের ছেলে অসীম বিশ্বাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তারা মোটরসাইকেলযোগে মাগুরা-ঝিনাইদহ সড়কের ছোট ব্রিজ এলাকা থেকে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে মাগুরাগামী পূর্বাশা পরিবহণের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। এতে তারা মারাত্মক আহত হন। খবর পেয়ে মাগুরা শহর থেকে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: বিএনপি রাজনীতির জন্য বিষফোঁড়া

বিষয়টি নিশ্চিত করে মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ঘটনার পর চালক পরিবহন নিয়ে পালিয়ে গেছেন। তবে বাসটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা