জালিয়াতি করে জমি দলিল, নারীকে কুপিয়ে জখম
সারাদেশ

জালিয়াতি করে জমি দলিল, নারীকে কুপিয়ে জখম

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে বিরোধী জমিতে গাছ লাগানোয় বাধা দেওয়ায় এক নারীর উপর হামলা করে তাকে বেধরক পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার নথুল্লাবাদে বিরোধীয় সম্মতিতে গাছ লাগানোয় এ ঘটনা ঘটেছে। আহত নারী নারগিসকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আহত নারগিসের স্বামী মিরাজ হাওলাদার জানান, আমার বাবা সিরাজ হাওলাদার অন্ধ থাকায় অভাবের সময় আমাদের পৈত্রিক জমি থেকে ধান চাষ যোগ্য ভিটার জমি কিনে নেওয়ার শর্তে আমার চাচা মুনছুর হাওলাদারের নিকট থেকে কিছু টাকা নেয়। কিন্তু আমার বাবাকে ভুল বুঝিয়ে প্রায় ২০ বছর পূর্বে ভিটার জমির বদলে আমাদের বসত বাড়ির পুরোটা ২১ শতাংশ জমি জালিয়াতি করে দলিল করে নেয়।

আরও পড়ুন : বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

আমি একমাত্র ছেলে খুলনা থাকায় এ ব্যপারে কেহ খোঁজ নিতে পারিনি। কিছু দিন ধরে তারা আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করতে তৎপর হয়। আমাদের পুরো বাড়িতে গাছ লাগালে আমরা তার কারন জানতে চাইলে আমাদের উপর ক্ষিপ্ত হয়। আমার স্ত্রীকে একা পেয়ে তার উপর হামলা চালালে আমি খবর পেয়ে বাড়িতে আসলে তারা পালিয়ে যায়।

এ ব্যপারে মুনছুর হাওলাদারের পুত্র আজিজ হাওলাদারের মোবাইলে ফোন দিলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩৪

এ ব্যপারে নথুল্লাবাদের তেতুলতলা ওয়ার্ডের ইউপি সদস্য মো. বকুল জানান, আজিজ খুব খারাপ লোক। কারও কোন কথা শুনেনা। মিরাজের বাবার কাছ থেকে মিথ্য বলে জালিয়াতি করে ওদের বাড়ির পুরো জমি লিখে নিয়ে গেছে।

পরবর্তিতে সে জমি ফেরত দেওয়ার কথা বললেও আর দেয়নি। কিন্তু মুনছুর আলী মারা যাওয়ার পর তার ছেলে মেয়েরা বাড়ি দখলে নিতে বিভিন্ন সময় জামেলা করে আসছে। বুধবার ফিরোজের স্ত্রীকে মারধর করেছে।

আরও পড়ুন : রাষ্ট্রপতি টুঙ্গিপাড়ায় যাচ্ছেন শুক্রবার

ঝালকাঠি সদর থানার উপ-পরিচালক মো. খোকন জানান, আমি তদন্তের দায়িত্ব পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিরাজের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা