টিকেট কালোবাজারি রোধের দাবিতে মানববন্ধন
সারাদেশ

টিকেট কালোবাজারি রোধের দাবিতে মানববন্ধন

আমিরুল হক, স্টাফ রিপোর্টার : রংপুর-দিনাজপুর রুটে সৈয়দপুরের যাত্রীদের সিট না দেওয়া ও ট্রেনের টিকেট কালোবাজারি রোধের দাবীতে মানবন্ধন করেছে নীলফামারীর সৈয়দপুরের স্বেচ্ছাসেবকরা।

আরও পড়ুন : চিকিৎসায় নোবেল পেলেন সুভান্তে প্যাবো

সোমবার (৩ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে তাঁরা। এতে স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ জনসাধনরাও অংশগ্রহণ করেন।

নওশাদ আনসারীর সভাপতিত্বে ও ইমরান হোসেন সুলতানের সঞ্চালনায় মানবন্ধনের বক্তব্য দেন, সাংবাদিক এম আর আলম ঝন্টু, সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন, অগ্রযাত্রার তারিকুল ইসলাম, সোশ্যাল এক্টিভিটিস্ট তামিম রাহমান, স্বপ্নদিশারীর খন্দকার আবিদা সুলতানা, মিলন মোস্তাফিজ, ড্রিমস বাংলাদেশের রিফাত, আলোর মিছিলের শাহজাহান, হ্যালো সৈয়দপুরের আব্দুল খালেক, স্বেচ্ছাসেবী তাবাসসুম আক্তার প্রমুখ।

আরও পড়ুন : সয়াবিন তেলের দাম কমল

বক্তারা অবিলম্বে ট্রেনের টিকিট কালোবাজারীদের দমন এবং সৈয়দপুরের ওপর দিয়ে যাওয়া রংপুর -দিনাজপুর রুটে বাসগুলোতে সৈয়দপুরের যাত্রীদের আসন বরাদ্ধের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

এ দাবি মানা না হলে আগামীতে বিক্ষোভ সমাবেশ, অবরোধসহ বিভিন্ন কঠোর কর্মসূচীর ঘোষনা দেন বক্তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা