কক্সবাজারে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন দরকার
সারাদেশ
বিশ্ব বসতি দিবস

কক্সবাজারে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন দরকার

এম.এ আজিজ রাসেল : কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালী বের করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে র‌্যালীতে নানান শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নেয়। সবার গায়ে একই রঙের টি-শার্ট ও ক্যাপ র‌্যালীর সৌন্দর্য দ্বিগুণ করে।

আরও পড়ুন : চিকিৎসায় নোবেল পেলেন সুভান্তে প্যাবো

সোমবার (৩ অক্টোবর) কউক ভবনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আশেক উল্লাহ রফিক এমপি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ প্রতিনিয়ত উদবাস্তু হচ্ছে। এছাড়া জীবন জীবিকার তাগিদে অনেকেই মেগা সিটিমুখী হচ্ছে। এ জন্য সরকার 'গ্রাম হবে শহর' প্রকল্প বাস্তবায়ন করেছে। গৃহহীনদের জমিসহ ঘর দিচ্ছে প্রধানমন্ত্রী। তাই কক্সবাজারকে সবার জন্য বাসযোগ্য করতে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন দরকার।

সভাপতির বক্তব্যে কমোডর মোহাম্মদ নুরুল আবছার বলেন, বুলডোজার দিয়ে উন্নয়ন হয় না। কক্সবাজারে পরিকল্পিত নগরায়ন করতে হবে। ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করেই টেকসই উন্নয়ন প্রয়োজন।

আরও পড়ুন : তাইওয়ানে হামলা করবে না চীন

কউক সচিব আবু জাফর রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা ও কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কউক সদস্য (প্রকৌশল) লে. কর্নেল খিজির খান, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল আলম, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, এডভোকেট প্রতিভা দাশ ও মাসুকুর রহমান বাবুসহ আরও অনেকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা