সারাদেশ

ফের জলাবদ্ধতার আশঙ্কায় আন্দোলনে যাচ্ছেন ভবদহবাসী

নিজস্ব প্রতিবেদক:

যশোর: ফের জলাবদ্ধতার আশঙ্কায় আতঙ্কিত ভবদহ অঞ্চলের দুই শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ। এরই মধ্যে এই অঞ্চলের সব বিল পনিতে ভরে গেছে। ডুমুরতলা, সুজতপুর, ডহর মুষিহাটি, বেদভিটাসহ অন্তত সাতটি গ্রামের বেশ কিছু বাড়িতে পানি জমে গেছে।

বুধবার (২২ জুলাই) যশোরে সংবাদ সম্মেলনে একটি ভারিবর্ষণে এই অঞ্চলটি ফের জলাবদ্ধ হয়ে পড়ার আশঙ্কার কথা জানায় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। সংগঠনটির অভিযোগ, পানিসম্পদ মন্ত্রণালয়ের ভ্রান্তনীতি আর পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদারসহ একটি চক্রের অর্থ উপাজনের অবৈধ তৎপরতার কারণে ৪০ বছরেরও বেশি সময় ধরে এই জনপদ জলাবদ্ধতার শিকার হচ্ছে।

সংবাদ সম্মেলনে ভবদহকে জলাভূমির প্রস্তাব অবিলম্বে বাতিল করে এই জনপদকে রক্ষা করতে টিআরএম বাস্তবায়নের দাবি জানানো হয়। দাবি আদায়ে কর্মসূচিও ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুসারে আগামী ৯ আগস্ট পানিসম্পদমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া ভবদহ এলাকার গ্রামে গ্রামে বৈঠক ও প্রচারপত্র বিলি করে আন্দোলনের প্রস্তুতি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ বলেন, ‘যথাসময়ে টিআরএম চালু না করায় বছরের পর বছর ধরে ভবদহ এলাকা জলাবদ্ধার শিকার হচ্ছে। পানি নিষ্কাশনে ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই এলাকার সব বিল পানিতে ভরে যায়। এবারও ইতোমধ্যে বিলে পানিতে থৈ থৈ করছে। যেকোনো সময় পুরো ভবদহ এলাকা জলাবদ্ধ হয়ে যাবে। তবে এবার ভবদহ স্লুইস গেট থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার নদী বিপদজনকভাবে ভরাট হয়ে যাওয়ায় শুধু ভবদহ নয়, যশোর শহরের একাংশের সঙ্গে সেনানিবাস পর্যন্ত জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত টিআরএম চালু না করা হলে ১০ লক্ষাধিক মানুষের বসবাসের এই এলাকাটি জলাভূমিতে পরিণত হবে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আমরা পুনরায় বলছি, ভবদহ জনপদ জলাভূমি নয়। যুগ যুগ ধরে আমরা বংশ পরম্পরায় বসবাস করছি। এই জনপদে আমাদের বসতবাড়ি, চাষের জমি, উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমরা অবিলম্বে জলাভূমির প্রস্তাব বাতিল করে এই জনপদকে রক্ষা করতে টিআরএম বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সদস্য সচীব চৈতন্য পাল, উপদেষ্টা হাচিনুর রহমান, নাজিমউদ্দিন, জিল্লুুর রহমান ভিটু, সদস্য ডা. শহিদুল হক, কানু বিশ্বাস, রাজু আহম্মেদ, উজ্জল বিশ্বাস, আব্দুল হামিদ প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য, আকার বেড়ে ৫১

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা