গোলাম সামদানীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
সারাদেশ
ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচন

গোলাম সামদানীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার : চলতি বছরের ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে গৌরীপুর উপজেলা থেকে (৫ নং ওয়ার্ড) সদস্য প্রার্থী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

আরও পড়ুন : তিস্তার পানি বণ্টন ভারতের ওপর নির্ভর

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স্থানীয় শতাধিক জনপ্রতিনিধিদের স্বতস্পূর্ত উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন তিনি। এতে গৌরীপুর উপজেলার উন্নয়নকল্পে তাঁর ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক ও সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য এইচ.এম খায়রুল বাসারের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চুর যৌথ সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক ম. নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, সিধলা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান, আব্দুর রউফ মোস্তাকিম, জিয়াউর রহমান জিয়া, নারী কাউন্সিলর দিলুয়ারা আক্তার, রোজিনা আক্তার মিতু, সালেহা আক্তার, বোকাইনগর ইউপি সদস্য বদর উদ্দিন, অচিন্তপুর ইউপি সদস্য আনোয়ার হোসেন, ভাংনামারী ইউপি সদস্য সেলিম মিয়া, মাওহা ইউপি সদস্য মানিক মিয়া, মইলাকান্দা ইউপি সদস্য সিরাজুল ইসলাম, রামগোপালপুর ইউপি সদস্য রফিকুল ইসলাম রোকন, সিধলা ইউপি সদস্য সুরুজ বাঙ্গালী প্রমুখ।

আরও পড়ুন : রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান

সংবাদ সম্মেলনে গোলাম সামদানী সুমন বলেন- জননেত্রী শেখ হাসিনার একজন সাধারণ কর্মী হিসেবে এলাকার উন্নয়নে অংশীদার হতে চান। জেলা পরিষদ নির্বাচনে জয়ী হতে পারলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবেন তিনি। গৌরীপুর উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে সকল জনপ্রতিনিধিদের রায়, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। #

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছ...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

শুভ মহালয়া আজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও বর্ণিল ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা