সারাদেশ

মূল্য তালিকা না রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

এম.এ আজিজ রাসেল: কক্সবাজার শহরের বড়বাজারে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো: ইমরান হোসাইন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন, অবৈধ পণ্য মজুদ এবং মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রি করা হচ্ছে কিনা নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ক্ষমতা বলে কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার বড় বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স শামসু ২০০০ হাজার, মেসার্স নুরুল ইসলাম ৩০০০ হাজার এবং বিসমিল্লাহ বাণিজ্যালয়কে ৩০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বড় বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনার পাশাপাশি ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদন বিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।

অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন আনসার ব্যাটালিয়ান-১৫ এর এক দল চৌকস সদস্য। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা