সারাদেশ

 চুরি-ছিনতাই করা ছাড়া উপায় থাকব না’ 

এহসানুল হক (ময়মনসিংহ) : 'তেলের দাম যে বাড়া বাড়ছে,আয়ের লগে(সাথে) ব্যয়ের কোন মিল নেই। পাক্কার টেহা পাক্কাতে তাহে (সড়কের টাকা সড়কেই চলে যায় তেল খরচে)। এভাবে চলতে থাকলে মানুষের চুরি-ছিনতাই করা ছাড়া উপায় থাকব না।' এভাবেই কথা গুলো বলছিলেন মো. দুলাল মিয়া নামের এক মোটরসাইকেল রাইডার।

আরও পড়ুন: সরকারি কর্মচারী গ্রেফতারে পূর্বানুমতির বিধান বাতিল

কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন মো. দুলাল মিয়া (৪৫)। এক সময় কৃষি কাজ করে পরিবার-সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। একজনের পরামর্শে একটি মোটরসাইকেল কিনে শুরু করেন রাইড শেয়ারিংয়ের কাজ। ১০ বছর ধরে টুকটাক কৃষি কাজের সাথে মোটরসাইকেলে ভাড়া মেরে ভালোই চলছিল দুলালের সংসার। সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন দুলাল। আয়ের - সাথে ব্যয়ের ফারাক হয়ে দাড়িয়েছে আকাশ সমান।

দুলালের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের দামদী গ্রামে। স্ত্রী,৪ মেয়ে ও ২ ছেলের সংসার তার। সারা দিন রাইড শেয়ারিং করে যা আয় হয়, তা দিয়ে সংসার চলে না। এর মধ্যেই জ্বালানির দাম হঠাৎ করে লিটারে ৪৬ টাকা বেড়ে যাওয়ায় নতুন করে চিন্তার ভাঁজ পড়ল তার কপালে। আগের অভাবের সঙ্গে নতুন এই টাকার যোগফল কীভাবে মেলাবেন, সেটা নিয়েই ভাবছেন তিনি।

তিনি আরও জানান, আগে দৈনিক ভাড়া মেরে ৫০০-৬০০ টাকা আয় করতে পারতেন। এখন গাড়ির তেল খরচ উঠিয়ে ২০০ টাকা আয় করতেও বেগ পোহাতে হচ্ছে তাদের। আগে ১০০ টাকার তেলে যে পথ যাওয়া যেত, এখন ১৫০ টাকার তেলেও তা সম্ভব নয়। এ ছাড়া বেশি ভাড়া চাইলে যাত্রীরাও উঠতে চান না।

রহমত উল্লাহ নামের আরেক মোটরসাইকেল চালক বলেন, আমরা এখন খুব দুরবস্থায় আছি। আগে ৩০০ থেকে ৩৫০ টাকার তেলে সারা দিন মোটরসাইকেল চালাইতে পারতাম। সব খরচ বাদ দিয়াও আমাদের গড়ে ৫০০-৬০০ টাকা থাকতো কিন্তু এখন সেই জায়গায় তেলই লাগব প্রায় ৫০০-৬০০ টাকার। এর বাইরে অন্যান্য খরচ তো আছেই। তাইলে আমরা এখন বাঁচবো ক্যামনে। বেশি ভাড়া চাইলে যাত্রীরাও রাগ করে, উঠবার চায় না। আমরা যাইয়াম কই।’

দুলাল ও রহমত উল্লাহর মতো একই চিন্তা অন্য মোটরসাইকেল চালকদের। বিশেষ করে যাঁরা রাইড শেয়ারিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, তাঁদের। হঠাৎ করেই লিটারপ্রতি জ্বালানি খরচ ৪৬ টাকা বেড়ে যাওয়ায় চরম বেকায়দায় পড়েছেন তাঁরা। পরিবার, সংসার বা অন্যান্য খরচের সঙ্গে নতুন করে এই টাকার ঘাটতি কীভাবে মেটাবেন, সেটাই ভাবছেন তাঁরা। তা ছাড়া বেশি ভাড়ার শঙ্কায় এরই মধ্যে কমেছে যাত্রী।

আরও পড়ুন: ওয়াসা এমডির ব্যাংক হিসাব তলব

বৃহস্পতিবার সকালে উপজেলার পৌর এলাকার হাসপাতাল রোডে গিয়ে দেখা হয় দুলাল ও রহমত উল্লাহর সঙ্গে। অনেক মোটরসাইকেলের চালকের সঙ্গে তাঁরাও বসেছিলেন সেখানে। এর মধ্যেই কিছুটা সময়ের জন্য কথা হয় তাঁদের সঙ্গে। সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে বসে আছেন মোটরসাইকেলের চালকেরা। অন্য দিনের মতো তাঁদের মধ্যে কাজের প্রতি উচ্ছ্বাস বা কর্মোদ্যম নেই সেভাবে। নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তেলের চড়া দাম নিয়ে। কেউ কেউ নিজেরাই ঝাড়ছিলেন ক্ষোভ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা