গণজোয়ারে অচিরেই সরকারের পতন হবে
সারাদেশ

গণজোয়ারে অচিরেই সরকারের পতন হবে

আমিরুল হক, নীলফামারী : জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তে যেভাবে রাতের আঁধারে মূল্যবৃদ্ধি করে নাভিশ্বাস অবস্থার সৃষ্টি করায় জনগণ যেভাবে জেগে উঠেছে তাতে আর সন্দেহ নেই যে এই কর্তৃত্ববাদী লুটেরা আওয়ামী সরকার শুধু ফু দিলেই উড়ে যাবে। কোন দাদা বাবারা তাদের পতন কোনভাবেই ঠেকাতে পারবেনা। গণজোয়ারে অচিরেই পতন হবে এই বিদেশী প্রভু নির্ভর অবৈধ সরকার।

আরও পড়ুন : গ্রেফতারে পূর্বানুমতির বিধান বাতিল

বুধবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় নীলফামারীর কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তারা এসব মন্তব্য করেছেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বিলকিস বেগম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সদস্য সচিব শাহিন আকতার শাহিন।

উপজেলা আহ্বায়ক আল মামুনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, সৈয়দপুর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক প্রভাষক শওকত হায়াত শাহ, শফিকুল ইসলাম জনি, সামসুল হক সরকার প্রমুখ।

আরও পড়ুন : ভারতে ট্রাক-জিপের সংঘর্ষে নিহত ৯

প্রধান অতিথি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু যদি পাকিস্তানের কারাগার থেকে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বলে গর্ববোধ করেন তাহলে তারেক রহমান লন্ডন থেকে মুক্ত অবস্থায় দল পরিচালনা করলে সমস্যা কোথায়?

আসলে বিএনপি'র নেতৃত্বে জনগণ উজ্জীবিত হওয়ায় গুম, খুন, লুট, সন্ত্রাস তথা সকল অনিয়ম দূর্নীতি আর বেআইনী কার্যক্রমের হোতা ভোট চোর অবৈধ আওয়ামীলীগ সরকার ভীত হয়ে পড়েছে। তাই তারা অহেতুক প্রোপাগান্ডা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল লিপ্ত। এটা তাদের জন্মগত চরিত্র। মিথ্যেচার আওয়ামীলীগের রগে রগে মিশে আছে।

কিন্তু জনগণ তাদের এই প্রতারণামূলক কর্মকান্ড বুঝে গেছে। সিঙ্গাপুর বানানোর দিবাস্বপ্ন দেখিয়ে শ্রীলংকার পথে দেশকে ধাবিত করার অপকৌশল ধরা পড়ে গেছে। একারণে মন্ত্রীদের মুখ থেকেই সত্য বেড়িয়ে আসছে।

আরও পড়ুন : ওয়াসা এমডির ব্যাংক হিসাব তলব

প্রশাসনের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, সাবধান হয়ে যান। সরকারের তাবেদারী করতে গিয়ে জনগণের শত্রুতে পরিণত হবেননা। নয়তো চরম খেসারত দিতে হবে। জনগণের ক্ষমতা তাদের হাতেই ফিরিয়ে দিতে হবে। দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন বিএনপি'র নেতৃত্বে জনগণ সরকারকে টেনে হিচড়ে নামিয়ে দিগম্বর করে গণতন্ত্র পূনরুদ্ধার করবে। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা সদস্য সচিব দেলোয়ার হোসেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

দুই অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের কর...

পদ্মায় ৩০ হাজার মিটার কারেন্টজাল জাল জব্দ

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে...

নানা আয়োজনে ‘শুভাকাশ ইশারা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আলোচনা,পুরস্কার বিতরণ, যাদুসহ নানা আয়োজনের মধ্য দি...

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থা...

বদলে গেছে বেদের জীবন, যাচ্ছে স্কুলে সন্তানরাও

'আমরা এক ঘাটেতে রান্দি-বাড়ি, আরেক ঘাটেতে খাই।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা