কাজ বন্ধ করে দিল এলাকাবাসী!
সারাদেশ
ড্রেন নির্মাণে অনিয়ম

ঠাকুরগাঁওয়ে কাজ বন্ধ করে দিল এলাকাবাসী!

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌরসভার শাহাপাড়া এলাকায় ড্রেনের কাজে অনিয়মের অভিযোগে স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছে। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ভুল স্বীকার করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে পুনরায় কাজ শুরু করেন শ্রমিকরা।

আরও পড়ুন : মুরগি ও ডিমের দাম কমেছে

বৃহস্পতিবার (১৯ আগস্ট) পৌর শহরের শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, শহরের শাহপাড়া এলাকায় বেশ কয়েকদিন ধরে রাস্তা ও ড্রেনের কাজ করছেন আইনুল হক ঠিকাদারের লোকজন। রাস্তার কাজ প্রায় শেষ হলেও ড্রেনের কাজ করার সময় ১০ মিলি রডের জায়গায় ৬ মিলি রড দিয়ে ঢালাই কাজ করছিলেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে কাজের বিষয়ে খোঁজ-খবর নিয়ে জানতে পারে ১০ মিলি রড জায়গায় দেওয়া হচ্ছে ৬ মিলি। পরে কাজ বন্ধ করে দিলে ঠিকাদার আইনুল হক সহ তার লোকজন ভুল স্বীকার করে নতুন করে কাজ সম্পুর্ন করার আশ্বাস দেয়।

স্থানীয়রা আরো বলেন, ঠিকাদার লুটপাট করতেই কাজে অনিয়ম করেছে। যদি এলাকার লোকজন সচেতন না হতো তাহলে এভাবেই কাজ শেষ করতেন তিনি। প্রতিবাদ করায় পুনরায় কাজ সম্পন্ন হবে। এ ধরনের ঠিকাদারের লাইসেন্স বাতিলের দাবি করেন সবাই।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ২

এ ব্যাপারে ঠিকাদার আইনুল হক জানান, পৌরসভার তত্বাবধানে ওই এলাকায় প্রায় আট ফিট রাস্তার কাজ শুরু করা হয়। তবে ড্রেনের কাজে রড কম ও পরিমাপের রড ভুল দেয়ার কথা স্বীকার করেন তিনি।

আরও পড়ুন : চীনে প্রবল বন্যায় নিহত ১৬

এ বিষয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার বেলাল হোসেন জানান, পৌর কর্তৃপক্ষকে না জানিয়ে কাজ করায় সেখানে পৌরসভার কেউ তদারকির দায়িত্বে ছিল না। বিষয়টি শুনেছি। তা খতিয়ে দেখা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা