সারাদেশ

পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম প্রীতম সূত্রধর (১৪)। সে বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন সূত্রধরের ছেলে এবং স্থানীয় বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

আরও পড়ুন : কষ্ট সাময়িক, দুর্দিন চলে যাবে

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে এই ঘটনা ঘটে।

বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ধনেশ্বর মজুমদার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত কিশোর বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রীতম সাঁতার শেখার জন্য প্রায় বন্ধুদের নিয়ে পুকুরে যেত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রীতম বসুরহাট হাই স্কুলের পুকুরের উত্তর পাশে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মো.রবিউল বলেন, এ বিষয়ে নিহতের পরিবার পুলিশকে অবহিত করেনি। খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা উৎসবের অপেক্ষা

হেমন্তের হিমেল হাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে এখন বই...

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ছুটি অর্ধশতাধিক কারখানায়

শ্রমিক অসন্তোষে আবারও অস্থির হয়ে উঠেছে সাভার-আশুলি...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মাদারীপুরের জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মাদারী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা