সারাদেশ

রোহিঙ্গাদের কথা শুনলেন ব্যাচলেট

টেকনাফ( কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট। তিনি রোহিঙ্গা ইয়ুথ ও ইমামদের ২০ জন প্রতিনিধি দলের সঙ্গে আলাদাভাবে কথাও বলেছেন।

আরও পড়ুন: রাশিয়া থেকে জ্বালানি তেল কিনব

মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়া ৪নং ক্যাম্পের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে যান তিনি। এসময় ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ নামে রোহিঙ্গাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে একটি চিঠি তার হাতে হস্তান্তর করেন রোহিঙ্গা নারী নেত্রী জামালিদা বেগম। এছাড়া সকালে ইউএনএইচসিআরের রেজিস্ট্রেশন সেন্টারে রোহিঙ্গা নারীদের সঙ্গেও কথা বলেন তিনি।

তার সঙ্গে ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. খালিদ হোসেন এবং আইএসসিজিসহ আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারা।

খালিদ হোসেন জানিয়েছেন, সকালে টেকনাফের নয়াপাড়ায় নিবন্ধিত রোহিঙ্গা শিবির ঘুরে দেখেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচলেট। এ সময় রোহিঙ্গা শিবিরের ইয়ুথ ও ইমামদের সঙ্গে কথা বলেন তিনি। দুপুরে তিনি উখিয়ার দিকে রওনা হন। তবে কোনো গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলেননি মিশেল ব্যাচলেট।

আরও পড়ুন: বরগুনায় বাড়াবাড়ি হয়েছে

রোহিঙ্গা ইয়ুথ আবদুল আজিজ বলেন, আমরা কেমন আছি, তা জানতে চান তিনি। তাকে বলেছি, মিয়ানমারের চাইতে হাজারও গুণ ভালো আছি। কারণ ওখানকার সেনারা আমাদের ওপর হত্যা-নির্যাতন চালিয়েছে। কিন্তু এই দেশ আমাদের খাবার থেকে শুরু করে যাবতীয় সমস্যা সমাধানে চেষ্টা করে যাচ্ছে। খেলাধুলার পাশাপাশি ক্যাম্পে খুনখারাপির বিষয়টি জানানো হয়। আমরা ক্যাম্পে মিয়ানমারের কারিকুলাম চালু করতে অনুরোধ করেছি। এছাড়া সন্ত্রাসীদের হাতে নিহত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহর বিষয়ে জানতে চান তিনি। জবাবে আমি বলি, তিনি না থাকাতে রোহিঙ্গাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। রোহিঙ্গাদের ভালোমন্দের ব্যাপারে তেমন আর কেউ চিন্তা করছে না তার মতো।

উখিয়া ক্যাম্পের সৈয়দ হোসেন বলেন, আমাদের ওপর চালানো নির্যাতন ও নিপীড়নের কথা শুনেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট। আমি বলেছি নিজ দেশে মিয়ানমারে ফিরে যেতে চাই। তবে আবার যেন সেখানে গিয়ে নির্যাতনের মুখে পড়তে না হয়, সেটি নিশ্চিত করতে হবে। এসময় তিনি আমাদের বিষয়গুলো সবখানে তুলে ধরার কথা জানান।

আরও পড়ুন: কাশ্মীরে ৭ ভারতীয় সেনা নিহত

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট রোববার ঢাকায় পৌঁছান। সেমবার বিকেলে তিনি বিশেষ ফ্লাইটে কক্সবাজার আসেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা