ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, ৫ শিক্ষার্থী বহিষ্কার
সারাদেশ

ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, ৫ শিক্ষার্থী বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে স্কুলে ক্লাস চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে দোকানে আড্ডা দেওয়ার অভিযোগে পাঁচজন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন : মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করে যাচ্ছি

বহিস্কৃত ছাত্ররা হলো, ৮ম শ্রেণির ছাত্র আলী করিম, ৯ম শ্রেণির ছাত্র সাজ্জাদ হোসেন,সাখাওয়াত হোসেন,এমরান হোসেন,ইস্রাফিল হাসান সাইমুন।

রোববার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন এক বহিষ্কার নোটিশে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে,একই দিন বেলা ১১টার দিকে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।

নোটিশে বলা হয়, এই বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন বাজারে আড্ডা দেওয়া, হোটেলে খাওয়া ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের কারণে পাঁচ ছাত্রকে ১৪ আগস্ট ২০২২ তারিখ হতে সাময়িক বহিষ্কার করা হলো। একইসঙ্গে বিদ্যালয়ের অন্য ছাত্র-ছাত্রীদের সতর্ক করা হলো।

আরও পড়ুন : সুইস রাষ্ট্রদূতকে হাইকোর্টে তলব

রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর চৌধুরী সেলিম বলেন, রোববার বেলা সাড়ে ১০টার দিকে স্কুলে ক্লাস চলাকালীন স্কুলের পোশাক পরিহিত পাঁচ শিক্ষার্থীকে রাজগঞ্জ বাজারে একটি আড্ডা দিতে দেখি। পরে তাদের আটক করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের কাছে পাঠাই। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই পাঁচ শিক্ষার্থীকে ভয় দেখানোর জন্য সাময়িক বহিষ্কার করেন।

আরও পড়ুন : সালমান রুশদি হত্যাচেষ্টায় মামলা

রাজগঞ্জ ইউনিয়ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন,বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থীকে এর আগে সতর্ক করা হয়েছে।তারা বিদ্যালয়রে শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা