পটুয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন
সারাদেশ

পটুয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন

নিনা আফরিন,পটুয়াখালী : একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানি মূলক মামলার প্রতিবাদে সোচ্চার হয়েছেন পটুয়াখালীর সাংবাদিকরা।

আরও পড়ুন: কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।

পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি কাজী সামসুর রহমান ইকবালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সদস্য সচিব জালাল আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন ও একাত্তার টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আহসানুল কবির রিপন।

আরও পড়ুন: চোখ বন্ধ রাখলে হবে না

সমাবেশে বক্তারা বলেন, মির্জাগঞ্জের মরহুম ইয়ার উদ্দীন খলীফার মাজারে সাধারন সম্পাদক সহিদ মল্লিকসহ কমিটির কয়েজন সদস্য দীর্ঘদিন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে মাজারের অর্থ কুক্ষিগত করে আসছিলো।

তাদের দুর্নীতির বিষয়ে একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি সংবাদ সংগ্রহ ও প্রচারের আগে তাকে আর্থিক ভাবে ম্যানেজের অপচেষ্টা ব্যর্থ হওয়া ও সেই ভিডিও চিত্রসহ ১মার্চ সংবাদ প্রচার হয়। তাই ক্ষিপ্ত হয়ে মাজার কমিটির সাধারন সম্পাদকের ভাগিনা বাদল হোসেন ওরফে বাক্স বাদল গত ৫ এপ্রিল বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।

আরও পড়ুন: সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাই নিহত

মামলার বিষয়টি প্রথমে গোপন রাখা হলেও ২১ জুলাই জানাজানি হলে বরগুনা ও পটুয়াখালীর সাংবাদিকরা এই হয়রানিমূলক মামলার প্রতিবাদে সোচ্চার হন।

মানববন্ধনে বক্তারা মামলার বাদী বাদলের বিভিন্ন অপকৃতি তুলে ধরে তাকে আইনের আওতায় আনার দাবি জানান। পরে মামলা প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও ব...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা