১১ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল
সারাদেশ

১১ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

সান নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের যাতায়াতের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: ক্ষমতা ভোগের বস্তু নয়

পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এতে ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের একদিকে ভোগান্তি কমবে, অন্যদিকে যাতায়াতে সুবিধা হবে।

আরও পড়ুন: ৩১ কর্মকর্তা-প্রতিষ্ঠান পেলো সম্মাননা

পাকশী রেলওয়ে বিভাগ জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারীদের যাতায়াতের সুবিধার্থে ২২ থেকে ২৭ জুলাই রাজশাহী থেকে দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী ১১ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

ট্রেনগুলো হলো- সিল্ক সিটি এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, সাগরদাড়ি এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, রহনপুর কমিউটার, কপোতাক্ষ এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস।

আরও পড়ুন: চাল আমদানি শুরু

পাকশী রেলওয়ের কর্মকর্তা নূর আলম জানান, ছুটি বাতিলকৃত ট্রেনগুলোর টিকিট বিক্রি যথা নিয়মে চালু রয়েছে। কাউন্টার ও অনলাইনের মাধ্যমে যাত্রীরা টিকেট সংগ্রহ করতে পারবেন। এছাড়া যাত্রীদের সুবিধার্থে বেশ কয়েকটি ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করা হবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা