সারাদেশ

শ্বেত পাথরে লেখা ভবন, নির্মিত হয়েছে টিনশেড ঘর!

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): শ্বেত পাথরের ফলকে বিদ্যালয়ের ভবন নির্মাণ লেখা থাকলেও নির্মিত হয়েছে টিনশেড ঘর। ফলক ও টিনশেড ঘরের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রশ্ন তুলেন টিনশেড ঘর কিভাবে ভবন হয়? এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা উচ্চ বিদ্যালয়ে।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার ফজলে রাব্বী আর নেই

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে জাইকার অর্থায়নে মাওহা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে মাওহা উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণের জন্য ৪ লাখ ৮শ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ওই বরাদ্দ থেকে গত জুন মাসে পাঠদানের জন্য বিদ্যালয়ে একটি নতুন টিনশেড ঘর নির্মাণ ও বিদ্যালয়ের একটি চালাঘর সংস্কার করে করা হয়। গত বুধবার ওই টিনশেড ঘরের পাশে ফলক লাগানো হয়। ফলকে লেখা রয়েছে ‘মাওহা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ’।

এদিকে, স্থানীয় কয়েকজন ফলক ও টিনশেড ঘরের ছবি ফেসবুকে পোস্ট দেয়ার পর ঘটনাটি ভাইরাল হলে জনমনে শুরু হয় নানা সমালোচনা। স্থানীয়দের কয়েকজন প্রশ্ন রাখেন টিনশেড ঘর কিভাবে ভবন হয়?

আরও পড়ুন: চবিতে যৌন নিপীড়ন, গ্রেফতার ৪

স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান আপন সাংবাদিকদের জানান, ভবন বলতে আমরা পাকা-সেমি পাকা ঘরকে বুঝি। টিনশেড ঘর কিভাবে ভবন হয় বিষয়টি বোধগম্য নয়। কোন অনিয়ম হয়ে থাকলে কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।

স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রকল্প নির্মাণ কাজ চেয়ারম্যান সাহেব তদারকি করছেন। ইতিমধ্যে পাঠদানের জন্য একটি নতুন টিনশেড ঘর নির্মাণ, একটি চালাঘর সংস্কার ও কিছু বেঞ্চ-টেবিল তৈরি করা হয়েছে। এ প্রকল্পের আওতায় স্কুলে আরও কিছু উন্নয়ন কাজ করা হবে।

আরও পড়ুন: পূর্ণিমার তৃতীয় বিয়ে!

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক সাংবাদিকদের জানান, প্রকল্পের বরাদ্দ থেকে ভ্যাট কর্তন করে যে টাকা থাকে সেটা দিয়ে স্কুলে পাকা ভবন নির্মাণ সম্ভব নয়। ফলকে ভুল লেখা হয়েছে। বরাদ্দ থেকে স্কুলের জন্য দুটি টিনশেড ঘর নির্মাণ ও আসবাবপত্র বানানো হয়েছে। এছাড়াও বরাদ্দ থেকে স্কুলের ল্যাবরেটরির আসবাবপত্র তৈরি ও উন্নয়নমূলক কাজ করা হবে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক সাংবাদিকদের জানান, ভবন বলতে দীর্ঘস্থায়ী ও টেকসই কোন স্থাপনাকে বুঝায়। কেবলমাত্র টিনশেড ঘরকে ভবন বলার সুযোগ নেই।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ সাংবাদিকদের জানান, কোন অনিয়ম থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা