চলাচলের পথে দোকান নির্মাণের অভিযোগ
সারাদেশ

চলাচলের পথ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নে ৭ পরিবারের দীর্ঘ ২০ বছরের চলাচলের পথ বন্ধ করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ওই চলাচলের পথ উন্মুক্ত রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার ফজলে রাব্বী আর নেই

শুক্রবার (২২ জুলাই) দুপুর ১২টায় ইউনিয়নের পশ্চিম চরমটুয়া নাপিতের খাল পাড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘ ২০ বছর ধরে আমরা ৭-৮টি পরিবার নাপিতের খাল পাড়ের জায়গা দিয়ে চলাচল করে আসছি। সাম্প্রতিক সরকারিভাবে খাল সংস্কারের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারকে অনুরোধ করলে তারা আমাদের চলাচলের পথে মাটি ভরাট করে সংস্কার করে দেয়।

আরও পড়ুন: মিয়ানমারের আপত্তি খারিজ

গত ১৮ জুলাই সকালে হঠাৎ করে আমাদের প্রতিবেশী সফিক উল্যাহ ও তার ছেলে মহি উদ্দিন লোকজন নিয়ে জোরপূর্বক আমাদের চলাচলের পথ বন্ধ করে দোকানঘন নির্মাণের কাজ শুরু করে। এসময় তাদের বাঁধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা চালানোর উদ্দেশ্যে নানা ধরনের হুমকি-দুমকি দিতে থাকে। পরে আমরা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে তাদের দোকান নির্মাণ কাজ বন্ধ করে দেন।

তারা আরও বলেন, ‘বর্তমানে আমরা অবরুদ্ধ অবস্থায় আছি। আমাদের ৩-৪টা বিবাহযোগ্য মেয়ে রয়েছে। চলাচলের পথের কারণে মেয়েদের বিবাহের জন্য পাত্র পক্ষ এসে ফিরে যাচ্ছে। বাড়ির ছেলে-মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাঁধার সম্মূখিন হচ্ছে। তাদের বিরুদ্ধে অবস্থান নিলে তারা আমাদেরকে মামলা-হামলাসহ নানা ধরনের হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের নিকট এর সুস্থ বিচার দাবি করছি।’

আরও পড়ুন: চুক্তি করতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

এদিকে প্রতিপক্ষ সফিক উল্যাহর ছেলে মহিউদ্দিন বলেন, এটা আমাদের মালেকীয় জায়গা। এখানে আমাদের খামার গড়ে তুলবো। তাদের চলাচলের বিকল্প পথ রয়েছে। তার পরেও জোর করে তারা আমাদের জায়গা ব্যবহার করতে চাচ্ছে।

পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাম্প্রতিক ওই ৭-৮টি পরিবারের সদস্যদের চলাচলের সুবিধার্থে খাল পাড়ের পথটি মাটি দিয়ে সংস্কার করে দেওয়া হয়েছে। এখন শুনেছি একটি পক্ষ তাদের চলাচলের পথ বন্ধ করে দোকান নির্মাণ করছে। এ ব্যাপারে থানা-পুলিশ অবগত আছেন। বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা