কোম্পানীগঞ্জে অটোরিকশা-পিকঅ্যাপ ভ্যানের সংঘর্ষে নিহত ২
সারাদেশ

কোম্পানীগঞ্জে অটোরিকশা-পিকঅ্যাপ সংঘর্ষে নিহত ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারী চ্যালিত অটোরিকশা ও বেপরোয়া গতির পিকঅ্যাপ ভ্যানের মুখোমুখি সংষর্ষে ২ অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অটোরিকশা চালক মামুন (৪৫) গুরুত্বর আহত হয়েছে।

আরও পড়ুন : ঈদে মানতে হবে ১২ নির্দেশনা

নিহত জালাল উদ্দিন মিলন (৪৮) কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের হানিফ বিএসসি বাড়ির মন্নান দরবেশের ছেলে ও লিলি বেগম (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলী এলাকার আলী সওদাগরের স্ত্রী।

সোমবার (৪ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বিজয় নগরের বাংলাবাজার টু সোনাপুর সড়কের তের চোরার বেড়ি দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি জানান, দুপুর ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে একটি পিকঅ্যাপ ভ্যান সোনাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এসময় পিকঅ্যাপ ভ্যানটি চরফকিরা ইউনিয়নের তের চোরার বেড়ি দোকান ঘর এলাকায় পৌঁছলে চাপরাশিরহাট সংযোগ সড়ক থেকে একটি অটোরিকশা বাংলাবাজার টু সোনাপুর সড়কে উঠলে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন : ১২ মৃত্যুতে ফের আতঙ্কে দেশ!

এতে ঘটনাস্থলেই মিলন গুরুত্বর আহত হয়ে মারা যায়। অপরদিকে, গুরুতর আহত অবস্থায় অটোরিকশা যাত্রী লিলি বেগম ও অটোরিকশা চালক মামুনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিলি বেগমকে মৃত বলে ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শ (তদন্ত) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় লোকজন পিকআপ ভ্যান ও ঘাতক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি গেলেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শুক্রবার (১৫ মে) দি...

স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে নদী-ডোবায় ফেলেন স্ত্রী

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন...

ঝড়-বৃষ্টির পাশাপিাশি ১৩ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্...

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য ও...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, আহত ১৫

নতুন উপাচার্য নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষে...

বেরোবির সাবেক উপাচার্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি র...

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর প্রেক...

ঢাকায় ৬ ঘণ্টায় ৫৯ মিমি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

রোদের উত্তাপে শনিবার (১৬ মে) দিনভর গরমের পর গভীর র...

জাবির প্রশাসনিক ভবনেও তালা দিলেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা