সারাদেশ

চলন্ত বাসে ডাকাতি, আহত ২৮

সান নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার অদূরে সাভারে একটি দূরপাল্লার যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতের ছুরিকাঘাতে ও মারধরে ২৮ জন যাত্রী আহত হয়েছেন। তবে অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান।

আরও পড়ুন: মারা গেছেন নির্মল রঞ্জন গুহ

এর আগে ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে ডাকাতদের আটক করে বাসটি জব্দ করা হয়। তবে কী পরিমাণ অর্থ ও জিনিসপত্র লুট হয়েছে তা এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আটক ডাকাতরা হলেন, ফিরোজ ও হৃদয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ৪০ জন যাত্রী নিয়ে সিংড়া এলিগেন্স নামে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে নাটোরের উদ্দেশে ছেড়ে দেয়। হেমায়েতপুরের বাইপাস থেকে ডাকাতরা বাসে ওঠে পুরো বাসের নিয়ন্ত্রণ নেয়। তারা টাঙ্গাইল পর্যন্ত যায়। পরে আবার বাসটি সাভারের উদ্দেশে রওনা দেয়।

আরও পড়ুন: ফের ধরাশায়ী আলাল

তবে গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সেখানে পুলিশ অবস্থান নেয়। ডাকাতি শেষে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে বাসটি থামিয়ে চালক নেমে যায়। এ সময় চালককে আটক করতে না পারলেও দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদের সাভার মডেল থানায় আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের সিআ্যান্ডবি বাসস্ট্যান্ড থেকে চলন্ত বাসে ডাকাতি করা দুই ডাকাতকে আটক করা হয়। তবে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা