কোম্পানীগঞ্জে নিখোঁজের ৩ ঘন্টা পর কিশোরের মরদেহ মিলল পুকুরে
সারাদেশ

কিশোরের মরদেহ মিলল পুকুরে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের ৩ঘন্টা পর পুকুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: কারাগারে আগুন, হতাহত ৭৯

নিহত মো. মিরাজ (১৪) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আমিন মাঝি বাড়ির জাহিদ মিলনের ছেলে এবং স্থানীয় হাজারী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

মঙ্গলবার (২৮ জুন) রাত ৯টার দিকে উপজেরার চরহাজারী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের হাজী আনোয়ারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজের স্বাভাবিক ভাবে বুদ্ধিমত্তা কম ছিল এবং সে মৃগী রোগে আক্রান্ত ছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে মাগরিবের নামাজ পড়তে গিয়ে মিরাজ নিখোঁজ হন। সন্ধ্যার পর সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে রাত ৯টার দিকে মসজিদ সংলগ্ন পুকুর থেকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রাসেদুল ইসলাম জানান,এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করে নি। খোঁজ খবর নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা