পটুয়াখালীতে জয় বাংলা কনসার্ট
সারাদেশ
পদ্মাসেতু উদ্বোধন

পটুয়াখালীতে জয় বাংলা কনসার্ট

নিনা আফরিন,পটুয়াখালী : বাঙালির স্বপ্নের সেতু পদ্মা। এই সেতুকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে চলছে নানান আয়োজন। এই আয়োজনে পিছিয়ে নেই পটুয়াখালী জেলা। টানা চার দিন ধরে পটুয়াখালীতে পদ্মাসেতু উদ্বোধনকে ঘিরে চলছে ধারাবাহিক অনুষ্ঠান।

আরও পড়ুন : সেতু-উড়াল সড়ক নির্মাণের নির্দেশ

সোমবার (২৭জুন) এই অনুষ্ঠানের অংশ হিসেবে জেলা আওয়ামীলীগ আয়োজন করেছে জয় বাংলা কনসার্টের।

পটুয়াখালী সার্কিট হাউস সংলগ্ন সড়কে রাত ৮ টায় জয় বাংলা কনসার্টের পর্দা উন্মোচিত হয়। লাল নীল আলোয় মন মাতানো এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন।

আরও পড়ুন : ইভিএমের বিপক্ষেই বেশি কথা হয়েছে

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন সহ জেলা উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।

আরও পড়ুন : শ্রীলঙ্কায় জ্বালানি সাশ্রয়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’

দেশের গৌরবময় এই সময়ে দিনটিকে স্মরণীয় করে রাখতে সংগীতা অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় ব্যান্ড শব্দ মিউজিকাল। এসময় জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার মানুষ জড় হয় এই মনমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করতে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা