সারাদেশ

বোয়ালমারীতে স্বাস্থ্য কেন্দ্রের ৯টি গাছ কর্তনের অভিযোগ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি উপ স্বাস্থ্য কেন্দ্রের ৯টি মেহগুনি গাছ কর্তনের অভিযোগ উঠেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিখিত অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী অফিসার বরাবরে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খালেদুর রহমানের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীতে অবস্থিত কাদিরদী উপ স্বাস্থ্য কেন্দ্রের নামে কাদিরদী মৌজার খতিয়ান ৫ এর ৪৭১৯ নং দাগের ১০ শতাংশ ও ৪৭২০ নং দাগের ১০ শতাংশ মোট ২০ শতাংশ রেকর্ডীয় ভূসম্পত্তিতে বিদ্যমান ৯টি দামি মেহগুনি গাছ অবৈধভাবে কাদিরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মাহাবুবুর রহমান কর্তন করেন। গত ১১ থেকে ১৩ জুন এসব গাছগুলো কর্তন করা হয়েছে। কাদিরদী উপ স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. নুরুল ইসলাম জানান, বিভাগীয় প্রশিক্ষণে ১১ থেকে ১৩ জুন তিনি ঢাকায় থাকাকালীন ওই গাছগুলো কেটে নেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ খালেদুর রহমান বলেন, কাদিরদী উপ স্বাস্থ্য কেন্দ্রের জায়গা থেকে প্রধান শিক্ষক খন্দকার মাহাবুবুর রহমান ৯টি মেহগুনি গাছ কর্তন করার বিষয়টি জানতে পেরে বুধবার (১৫ জুন) উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত ভাবে জানানো হয়েছে।

কাদিরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মাহাবুবুর রহমান জানান, কর্তনকৃত গাছগুলো স্কুলের জায়গায়। পরিচালনা পর্ষদের অনুমতি নিয়ে গাছগুলো কর্তন করা হয়েছে।
উপ স্বাস্থ্য কেন্দ্রের পার্শ্ববর্তী বাড়িওয়ালা মো. হানিফ শেখ (৮৪) বলেন, ১০/১২ বছর আগে মেহগুনি গাছগুলো লাগিয়ে ছিলেন ডা. ইব্রাহিম শেখ। কর্তনকৃত গাছগুলো হাসপাতালের জায়গার মধ্যে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম বলেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা আমাকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। এখনও কোন লিখিত অভিযোগ (১৬ জুন) পায়নি। বিষয়টি আমরা পর্যালোচনা করে ব্যবস্থা নিব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা