সারাদেশ

সারাদেশে এরশাদের কীর্তির অসংখ্য স্মৃতি অক্ষয় হয়ে আছে

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. শাহিদা রহমান রিংকু বলেছেন, বাংলাদেশের উন্নয়নের কিংবদন্তী এরশাদ হয়তো স্বশরীরে নেই আমাদের মাঝে, কিন্তু তার অবদান ও উন্নয়নের স্মৃতি চিহ্ন অক্ষয় হয়ে আছে বাংলাদেশে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন পল্লীবন্ধুর কীর্তি অমর হয়ে থাকবে। এছাড়া নানামুখী উন্নয়নে অবদান রেখেছেন পল্লীবন্ধু এরশাদ। রাজধানীসহ সারাদেশে এরশাদের কীর্তির অসংখ্য স্মৃতি অক্ষয় হয়ে আছে।

তিনি আরও বলেন, অসাধারণ এক বর্ণিল জীবনে অনেক কিছুই পেয়েছেন পল্লীবন্ধু। আবার অনেক কিছুই করেছেন দেশ ও মানুষের জন্য। মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসায় উপাধি পেয়েছেন পল্লীবন্ধু।

মঙ্গলবার বিকালে ময়মনসিংহ নগরীর ইতিকথা কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় মহিলা পার্টির কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণায়ের সাবেক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক ও যমুনা গ্রæপের চেয়ারম্যান এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। প্রধান অতিথি এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ভার্চুয়ালি বক্তব্যে বলেন, শান্তি ও সমৃদ্ধির প্রতীক লাঙ্গল। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ উন্নয়নের প্রতীক। তার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

ময়মনসিংহ জেলা মহিলা পার্টির সভাপতি সাদিয়া ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশের উদ্বোধন করেন জাতীয় পাটির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ। প্রধান বক্তা ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক হেনা খান পন্নী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তিতাস মোস্তফা, কেন্দ্রীয় মহিলা পার্টির সদস্য শান্তা ইসলাম, সামছুন্নাহার স্বপ্না খান, বাড্ডা শাখার সভাপতি আছমা আক্তার রুমী, নাজমা আক্তার কলি, জাতীয় পার্টি জেলা কমিটির সদস্য সচিব ইশরাত শারমীন, যুগ্ম আহবায়ক রেখা রানী সাহা প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেলিম ও জাতীয় পার্টির নেতা ইদ্রিছ আলী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

 শরিফুলের বোলিং এ প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া

মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংল...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

প্রতিরক্ষামূলক থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা