সারাদেশ

সাংবাদিক ফজলে এলাহী গ্রেফতার

সান নিউজ ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও বেড়েছে মৃত্যু

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে তাকে রাঙ্গামাটির কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করে। এ তথ্য নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

তিনি বলেন, সাংবাদিক ফজলে এলাহীকে আগামীকাল (বুধবার) সকালে আদালতে উপস্থিত করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের হয়েছিল। মামলার প্রসেস নম্বর ৮১৭/২২, মামলা নম্বর ২৮/২১। মামলার বাদী কে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে সামাজিক যোগযোগ মাধ্যমে সাংবাদিক ফজলে এলাহীর এক স্ট্যাটাস থেকে জানা যায়, একজন নারী সংসদ সদস্যের মেয়ের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা

প্রসঙ্গত, ফজলে এলাহী বেসরকারি টেলিভিশন এনটিভি, দৈনিক কালের কন্ঠ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, চট্টগ্রামের দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এবং রেডিও টুডের রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক দৈনিক পার্বত্য চট্টগ্রাম এবং অনলাইন পাহাড়২৪ ডটকমের সম্পাদকও। তবে রাঙামাটি শহরে তার র‌্যাংগস-তোশিবা, কাজী ফুডের শো-রুম, নিজের প্রেস ‌‘কার্পাসমহল’ এর ব্যবসা আছে ফজলে এলাহীর।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা