পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ
সারাদেশ

পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীকে শ্বশুরবাড়ি ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও তার বাবারবাড়ির লোকজনের বিরুদ্ধে।

আরও পড়ুন : জনগণ পাশে বলেই পদ্মা সেতু হয়েছে

মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের করদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল তালুকদার (২৬) একই ইউনিয়নের ছয়না গ্রামের সাহেদ তালুকদারের ছেলে।

স্বজনরা জানায়, ৮ বছর আগে প্রেমের সম্পর্কের জের ধরে মাদারীপুর সদর উপজেলার ছয়না গ্রামের সাহেদ তালুকদারের ছেলে রুহুল তালুকদারের সাথে বিয়ে হয় করদী গ্রামের আনিচ শিকদারের মেয়ে পাখি আক্তারের। বিয়ের পর পরই পাখি মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়ায় জড়িয়ে পড়ে।

আরও পড়ুন : মেক্সিকোয় ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১০

এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার মীমাংসা চেষ্টা করা হলেও ব্যর্থ হন মাদবররা। মাসখানেক আগে স্বামীর সাথে ঝগড়া করে বাবারবাড়ি চলে আগে পাখি।

সর্বশেষ মঙ্গলবার রাতে মোবাইল ফোনে রুহুলকে তার শ্বশুরবাড়ি ডেকে নেয়া হয়। পরে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে পাখি ও তার বাবারবাড়ির লোকজনের বিরুদ্ধে।

এটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত সবাই। এই ঘটনার কঠোর শাস্তি দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী।

আরও পড়ুন : কমছে রেমিট্যান্স প্রবাহ

নিহত রুহুল তালুকদারের ভাগনে সোহরাব তালুকদার বলেন, আমার মামাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর সবাই পালিয়েছে। অথচ, আমাদের বলছে, এটি আত্মহত্যার ঘটনা। ডেকে নিয়ে আমার মামাকে হত্যা করেছে। আমরা এ ঘটনার বিচার চাই।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিহত রুহুলের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা