সারাদেশ

নির্মাণ শ্রমিকের ধর্ষণের শিকার তরুণী

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাড়িতে কাজ করতে আসা নির্মাণ শ্রমিকের ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৮)।

অভিযুক্ত নির্মাণ শ্রমিকের নাম মো. সোহেল (১৮)। সে উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্ব চরজব্বার গ্রামের এছাক মোল্লা বাড়ির মো.হানিফ মিয়ার ছেলে।

গতকাল মঙ্গলবার ২৪ মে রাতে এ ঘটনায় সোহেলসহ পাঁচজনকে আসামি করে তরুণীর বাবা বাদী হয়ে চরজব্বার থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, কয়েক মাস আগে ভিকটিমের নানার বসতঘর নির্মাণের কাজ করতে যায় নির্মাণ শ্রমিক সোহেল। একপর্যায়ে দুজনের মধ্যে সম্পর্ক হয়। এরপর বিয়ের প্রলোভর দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে সে। সর্বশেষ গত ১৬ মে রাত ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়ির বাগানে ডেকে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে সোহেল। ঘটনাটি জানাজানি হলে পরের দিন আদালতের মাধ্যমে বিয়ে করার কথা বলে সোহেল পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ মে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অভিযুক্ত সোহেলদের বাড়িতে যান নির্যাতিত তরুণীর পিতা। তখন সোহেলের পরিবারের সদস্যরা তাঁদের হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেন।

মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি আরো বলেন,ভিকটিমকে ডাক্তারিক পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা