সারাদেশ

মোল্লাকান্দিতে বন্দুকসহ আটক ২

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে বন্দুক ও কার্তুজসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মে) সকাল ৮ টার দিকে ইউনিয়নের বেহেরকান্দি গ্রামে অভিযান চালায় সদর থানা পুলিশ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের স্কুলে গুলিতে নিহত ২১

বেহেরকান্দি গ্রামের দেলোয়ারের বসতঘর থেকে এগুলো উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের নজির আলী মাদবরের ছেলে সোহেল রানা (৩৪) ও দক্ষিণ বেহেরকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. জুয়েল (২৬)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সোমবার (২৩ মে) মোল্লাকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় মঙ্গলবার সকালে বেহেরকান্দি গ্রামে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় গ্রামের বাসিন্দা দেলোয়ারের বসতঘরের শয়ন কক্ষের খাটের নিচ থেকে একটি বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। পরে সেখান থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা