জমি কিনে রেজিস্ট্রি না পেয়ে গৃহবধূর আত্মহত্যা
সারাদেশ

জমি কিনে রেজিস্ট্রি না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে জমি কিনে রেজিস্ট্রি না পাওয়ায় ক্ষোভে দুঃখে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নয়

মৃত মোশের্দা বেগম (৫০) উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ওই গৃহবধূর মৃত্যু হয়। এর আগে একই দিন বেলা ১১টার দিকে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে সে ধানে দেওয়ার প্রাণঘাতী কীটনাশক পান করে।

আরও পড়ুন : দেশে গমের পর্যাপ্ত মজুত আছে

নিহতের ছেলে ইউছুফ অভিযোগ করে বলেন, ৮ বছর আগে একই এলাকার ছিদ্দিক উল্যার ছেলে সিরাজ বেপারী থেকে বসতবাড়ির জায়গাসহ ৩৭ ডিসমেল জমি ক্রয় করে আমাদের পরিবার।

এ জমি ক্রয় করার ৮ বছর অতিবাহিত হলেও সিরাজ বেপারী আমাদের জায়গা রেজিষ্ট্রি দেয় নাই। আমার মা-বাবা তাঁর কাছ থেকে ক্রয়কৃত জমি রেজিষ্ট্রি নিতে বারবার ধরনাও দিয়ে ব্যর্থ হয়।

আরও পড়ুন : ভারতের গুজরাটে দেয়াল ধসে নিহত ১২

সিরাজ বেপারী নানা অজুহাতে জমি রেজিষ্ট্রি না দিয়ে তালবাহানা করে। একপর্যায়ে আমার মাকে পাগল অ্যাখা দিয়ে অপমান করে। এতে ক্ষোভে-দুঃখে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরে বিষপান করেন তিনি।

সেখান থেকে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৫টার দিকে তিনি মারা যান। নিহতের পরিবার এ ঘটনায় সিরাজ বেপারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

আরও পড়ুন : ভারতের আসামে বন্যায় নিহত ৮

স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার পর থেকে অভিযুক্ত সিরাজ গা ঢাকা দিয়েছে। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার তাঁর মোবাইলে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। সরেজমিনে তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তার প্রতিষ্ঠান বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

আরও পড়ুন : বরগুনায় অগ্নিকান্ডে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি

ওসি আরো জানায়,এ ঘটনায় নিহতের পরিবার এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা