মাদারীপুরে শিক্ষকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন
সারাদেশ

মাদারীপুরে শিক্ষকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন

শফিক স্বপন , মাদারীপুর : মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী শিক্ষক সজল কুমার সুত্রধরের উপর বর্বরোচিত হামলার ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আরও পড়ুন : ভারতেও পিকে হালদারের বিচার ও শাস্তি হতে পারে

সোমবার ( ১৬ মে ) বিকেলে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন শিক্ষকরা। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষকরা জানান, রোববার ( ১৫ মে ) রাত ৯ টার সময় স্থানীয় কলেজ রোড ও আমিরাবাদ এলাকার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময় সজল কুমার সুত্রধর ও অফিস সহকারী সুমন আহমেদ স্কুল মাঠে অবস্থান করেছিল।

আরও পড়ুন : টাকার মান কমলো

সংঘর্ষ থেমে গেছে ভেবে সজল কুমার সুত্রধর বিদ্যালয়ের গেইটের কাছে গেলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা গেইটের ফাঁকা দিয়ে কাতরা ছুড়ে শিক্ষকের উপর। কাতরাটি শিক্ষকের পায়ে লাগে। পরে আহত শিক্ষকরে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় শিক্ষকসহ ৮ জন আহত হয়। উক্ত ঘটনায় ছাত্র ও শিক্ষকসহ অভিভাবকরা খুবই মর্মাহত। উক্ত ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও পড়ুন : শিরিন আকলেহকে হত্যায় বাংলাদেশের নিন্দা

ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবিলম্বে জড়িতদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান। পরে তারা ওই বিদ্যালয়ের সভাপতি ও মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের কাছে স্মারক লিপি পেশ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক ফিরোজ আহমেদ, নুরুল আমিন, নিলিমা বিশ্বাস, সহকারী শিক্ষক আক্তারুজ্জামান, মো: রেজোয়ান এবং ডনোভান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাফিজা বাশার পপি, কামাল হোসেন, শামিমা নাসরিন সহ অন্য শিক্ষকরা ও কর্মচারীগণ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা