সারাদেশ

রোহিঙ্গা শিবিরে গ্যাসের চুলা থেকে আগুন

টেকনাফ প্রতিনিধি: টেকনাফে রান্নাঘরের গ্যাস চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ সদস্য দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০ টায় বালুখালী ১নংক্যাম্পের ব্লক-ডি/৪ তে এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ছয়জনকে উখিয়া এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ১৪আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক জানান, সকালে রোহিঙ্গা নুরুল আলমের স্ত্রী রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করেন। গ্যাসের চুলার সমস্যার কারণে তাতে আগুন জ্বলছিল না। গ্যাস সিলিন্ডার চালু রেখেই তিনি দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করেন। এ সময় ঘরের ভিতরে গ্যাস জমে থাকার ফলে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর সাথে সাথে পুরো রান্নাঘরে আগুন লেগে যায়। এতে রান্নাঘরে থাকা নুরুল আলমের পরিবারের সদস্যরা দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা