নীলফামারীতে ঘর পাচ্ছে ১২০৫ ভূমিহীন
সারাদেশ
প্রধানমন্ত্রীর ঈদ উপহার

নীলফামারীতে ঘর পাচ্ছে ১২০৫ ভূমিহীন

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীতে ঈদ উপহার হিসেবে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ১২০৫ জন ভূমি ও গৃহহীন পরিবার।

আরও পড়ুন : থানা নাকি খেলার মাঠ, আলোচনা করে সিদ্ধান্ত

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এই তথ্য নিশ্চিত করেন।

এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নীলফামারী জেলায় ১ম পর্যায়ে ৬৩৭টি এবং ২য় পর্যায়ে ১২৫০টি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ে ১২০৫টি পরিবারের জন্য ঘর বরাদ্দ পাওয়া গেছে।

আরও পড়ুন : বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম দামে টিকা দিয়েছে

এর মধ্যে সদরে ২৬০টি, ডোমারে ৮০টি, ডিমলা ৩২৩টি, জলঢাকায় ২৮০টি, কিশোরগঞ্জে ১৭৭টি ও সৈয়দপুরে ঘর পাচ্ছে ৮৫টি পরিবার। আগামীকাল মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশেরমত নীলফামারীতে এসব গৃহহীনকে ঈদ উপহার হিসেবে নতুন ঘর হস্থান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসক আরও বলেন, ইতিমধ্যে ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বৃহৎ এ কর্মযজ্ঞে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা ষাটোর্দ্ধ প্রবীণ ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হয়েছে। খাস জমিতে ব্যারাক নির্মাণের মাধ্যমে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান করে একক গৃহ নির্মাণ করা হয়েছে। ৩৯৪ বর্গফুটের একক গৃহ নির্মাণে ব্যয় হয়েছে ২লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুন : বিএনপির নির্বাহী কমিটিতে পদ পেলেন খোকন-শ্যামল

নির্মিত গৃহসমুহে বিদ্যুৎ সংযোগ ও টিউবওয়েল স্থাপন করা হয়েছে। দুই কক্ষবিশিষ্ট সেমি পাকা ঘরে একটি টয়লেট, একটি রান্না ঘর ও ইউটিলিটি স্পেস রয়েছে। জীবনে প্রথমবারের মত এসব গৃহহীণরা প্রধানমন্ত্রীর দেওয়া নিজের ঘরে আনন্দের সাথে এবারের ঈদ উদযাপন করতে পারবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোজাম্মেল হক রাসেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা