সারাদেশ

মুন্সীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে খাস জমি বিক্রির অভিযোগ 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেসনাল গ্রামে খাস খতিয়ানভূক্ত সরকারি সম্পত্তি স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস মুন্সী ওই সম্পত্তি স্ট্যাম্প করে স্থাণীয় জুলহাস মিয়ার স্ত্রী নিশাত বেগমের কাছে বিক্রি করেন।

আরও পড়ুন: নাহিদকে ঢাকা কলেজের ছাত্র ইমন কুপিয়েছে

সরেজমিনে গিয়ে জানা গেছে, টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় বাজার এলাকা থেকে পদ্মা নদী হতে উৎপন্ন হয়ে পাশের কামারখাড়া ইইউনিয়নের বেশনাল গ্রাম পাশ দিয়ে বয়ে গেছে রজতরেখা নদী। পদ্মার পলি জমে রজতরেখা নদীর পাশে সৃষ্টি হয়েছে বিস্তৃণ ভূমি। ওই ভূমিতেই বসবাস করছে পদ্মা নদীর ভাঙনে বাড়িঘর হারানো কয়েকশত পরিবার। বেশনাল গ্রামের পাশে জেগে ওঠা সাড়ে ৩ শতাংশ জমি কয়েক বছর আগে দখল নেয় ইউপি সদস্য ইলিয়াস মুন্সী। পরে তিনি সম্প্রতি সম্পত্তি স্থানীয় নিশাত বেগমের নিকট একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করেন।

সরেজমিন দেখা গেছে, বিক্রিত সম্পত্তিতে, জমি ক্রেতা নিশাত বেগমরা নতুন দু'চালা ঘর করেছেন। তৈরি হয়েছে টয়লেট। উঠনে পরে আছে নতুন কাঠ। বাড়ির আরও কাজ রয়েছে চলমান।

এ ব্যাপারে ওই জমির ক্রেতা নিশাত বেগম বলেন, আমি ইলিয়াস মেম্বারের নিকট হইতে সাড়ে ৩ শতাংশ জমি সাড়ে ৩ লক্ষ টাকা দিয়ে কিনেছি। সে আমাকে স্ট্যাম্প করে দিয়েছে। স্ট্যাম্প দেখতে চাইলে সে বলে স্ট্যাম্প আমার স্বামীর কাছে আছে।

আরও পড়ুন: ঢাকা কলেজে র‌্যাবের অভিযানে আটক ১

এলাকার জজ মিয়া বলেন, নদীর পারে পলি জমি জেগে উঠা জমিতে আমরা নদী ভাঙ্গা লোক দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি। আমরা গরিব মানুষ, নদী ভাঙ্গনের পর সরকার হতে এই সরকারি জমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করেছি। কিন্তু মেম্বার সরকারি জমি দখল করে নিশাতের কাছে ৩ লাখ ৮০ হাজার টাকা স্ট্যাম্প করে বিক্রি করছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য ইলিয়াস মুন্সী বলেন, এ জমি আমার মালিকানা জমির সাথের জমি। আমি উত্তরাধিকার সূত্রে উক্ত জমি পেয়েছি। আমার মা জমিটি বিক্রি করে টাকা মসজিদ, মাদ্রাসায় দিয়ে দিয়েছে।

আরও পড়ুন: মকবুলের থেকে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ পাওয়া গেছে

কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হালদার খুকু বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। ইউনিয়ন পরিষদ বিষয়টি তদন্ত করে, পরবর্তী পদক্ষেপ নিবে।

টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা বলেন, সরকারি সম্পত্তি বা খাস সম্পত্তি হস্তান্তর যোগ্য নয়। কেউ যদি হস্তান্তর করে থাকে, তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা