সারাদেশ

স্বামীর গায়ে গরম পানি ঢেলে হত্যা 

জহিরুল হক মিলন, ফেনী: ফেনীতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় থাকা স্বামী কাউসার আলম তৈমুরে (৪৫) শরীরে তার স্ত্রী গরম পানি ঢেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ৬ দিন পর রোববার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ৬১ জেলা পরিষদ বিলুপ্ত, প্রশাসক নিয়োগ

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৈমুরের স্ত্রী খাদিজা বিনতে শামস রুপাকে গ্রেফতার করেছে পুলিশ। তৈমুর ফেনী শহরের শহীদ সেলিনা পারভিন সড়কের (নাজির রোডের) আবু তৈয়ব চৌধুরীর ছেলে ও ফেনীর ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাবের প্রতিভাবন সাবেক খেলোয়াড়।

নিহতের ছোট ভাই তানজুর চৌধুরী এ ব্যাপারে ফেনী মডেল থানায় ১৬ এপ্রিল মামলা দায়ের করেন। তিনি জানান, দীর্ঘ দিন ধরে তার ভাই ও ভাবির সাথে ঝগড়া বিবাদ চলে আসছিল। গত ১১ এপ্রিল সোমবার সকাল ৬ টার দিকে তার ভাইর চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখতে পায় গরম পানিতে তার ভাই শরীর ঝলসে দেয়া হয়েছে। সেখান থেকে তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ও পরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটের আইসিইউতে তাকে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।

এদিকে, মৃত্যুর আগে তৈমুরের লেখা ও স্বাক্ষর করা জবানবন্দীতে তিনি জানান, তার এই অবস্থার জন্য তার স্ত্রী জড়িত। সে লিখেছে সে আমাকে হত্যার উদ্দেশ্যে ঘুমন্ত অবস্থায় গরম পানি ঢেলে দিয়েছে। লিখার নীচে তৈমুরের স্বাক্ষর ও টিপসহি রয়েছে।

আরও পড়ুন: তালাবদ্ধ আবাসিক হোটেলে নারীর লাশ

তৈমুরের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন তার স্ত্রী রুপা। গ্রেফতারের আগে রুপা জানান, তাকে ফাঁসাতে অন্য কেউ এ চক্রান্ত করছে। সেদিন সেহরী খেয়ে তিনি ঘুমিয়ে ছিলেন। তার গায়ে কিভাবে গরম পানি পড়েছে তিনি তা জানেন না।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, অভিযোগের প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় রুপাকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা