সারাদেশ

তালাবদ্ধ আবাসিক হোটেলে নারীর লাশ

সান নিউজ ডেস্ক: রাজশাহী নগরীতে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল ড্রিম হ্যাভেনে উঠেন দুই নারী-পুরুষ। তালাবদ্ধ একটি কক্ষ থেকে জয়নব বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন: ৬১ জেলা পরিষদ বিলুপ্ত, প্রশাসক নিয়োগ

রোববার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকার আবাসিক হোটেল ড্রিম হ্যাভেন থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত নারীর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসল নাম-ঠিকানা বের করেছে পুলিশ। তবে সঙ্গে এসে পালিয়ে যাওয়া ব্যক্তির নাম-ঠিকানা রাতে নিশ্চিত হওয়া যায়নি। জয়নব বেগম নাটোর সদরের নারায়নপুর এলাকার তসির প্রামাণিকের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে মিজান (৪০) নামে এক ব্যক্তির সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে উঠেন জয়নব বেগম। তবে হোটেল রেজিস্ট্রারে তার নাম উল্লেখ রয়েছে জুলেখা (২৭)। ঠিকানা দিয়েছিলেন রাজশাহীর গোদাগাড়ী। পরে ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র এবং চিকিৎসা ব্যবস্থাপত্রে তার পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।

হোটেল কর্মীদের বরাত দিয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, হোটেল ড্রিম হ্যাভেনটির ৪০৩ নম্বর কক্ষে ওই নারীর মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে, শ্বাসরোধে হত্যার পর পুরুষ সঙ্গী কক্ষের বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়েছেন। পলাতক ওই পুরুষকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন: ইউপি চেয়ারম্যানকে তুলে নেওয়ার হুমকি

ওসি আরও বলেন, হোটেল রেজিস্ট্রারে নিজেদের মিথ্যা নাম-পরিচয় ব্যবহার করেছিলেন তারা। দুপুরের দিকে হোটেল কর্মীরা বাইরে থেকে কক্ষের দরজা তালাবদ্ধ পান। তবে এসি চলছিল। রাতেও কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেন। পুলিশ গিয়ে রাত ১১টার দিকে ওই কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে। রাতেই মরদেহ মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ নিয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ওসি।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, ওই নারীর মরদেহে কোন আঘাত দেখা যায়নি। এমন হতে পারে যে অসুস্থ অবস্থায় এই নারী মারা যাওয়ার পর সঙ্গে আসা ব্যক্তি ভয়ে পালিয়ে গেছেন। অথবা বালিশচাপা দিয়ে এই নারীকে হত্যাও করা হতে পারে। মৃত্যুর কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা