সারাদেশ

ফরিদপুরে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

বিভাষ দত্ত, ফরিদপুর: অযোগ্যদের দিয়ে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ এনে তা বাতিলের দাবি জানিয়েছে দলটির একাংশের নেতাকর্মীরা।

আরও পড়ুন: স্যানিটাইজার খেয়ে ৮০ জনের আত্মহত্যার চেষ্টা

রোববার ( ১৭ এপ্রিল ) দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান। পরে তারা প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। সেখানে সদ্যগঠিত জেলা বিএনপির আহŸায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, আলী আশরাফ নান্নু, দেলোয়ার হোসেন দিলা এবং সদস্য রশিদুল ইসলাম লিটন, শহীদ পারভেজ ও জাফর হোসেন বিশ^াস এবং মহানগর কমিটির যুগ্ন আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, এমটি আক্তার টুটুল, সামসুল আরেফিন সাগর, আরিফুজ্জামান অপু, এমদাদুল হক এমদাদ ও সদস্য কাইয়ুম মিয়া ও রাজন খান উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাদের সাথে ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, কমিটি বাতিল না হলে দুই কমিটিতে থাকা ৩৬ জনের মধ্যে ২৭ জন নেতা পদত্যাগ করবেন ।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের জেলা বিএনপির ২নং যুগ্ন আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, যে ব্যক্তি দীর্ঘ ৩২ বছর জেলা বিএনপি সুসংগঠিত তো দূরের কথা বরং দলকে ধ্বংস করেছে তাকেই আবার দায়িত্ব দেয়া হয়েছে।

আবার বিগত কমিটির একজন সদস্যকে এবারের কমিটির সদস্য সচিব করে সাবেক কমিটির সম্পাদকদের অমর্যাদা করা হয়েছে। অঙ্গসংগঠনের পদধারীরা বিএনপির কমিটিতে থাকতে পারবেন না বলে নীতিগত সিদ্ধান্ত থাকলেও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামকে সদস্য করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা

এছাড়া মহানগর কমিটিতে একজন বয়স্ক ব্যক্তিকে আহ্বায়ক করা হয়েছে যার পক্ষে সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া কষ্টকর। দুষ্টুচক্র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করেছে অভিযোগ করে তিনি বলেন, তিনদিনের মধ্যে এই কমিটি বাতিল না করা হলে কমিটির বেশিরভাগ নেতা পদত্যাগ করবে। বিক্ষোভ সমাবেশ থেকে নবগঠিত জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। সেখানে জেলার আহবায়ক করা হয়েছে সৈয়দ মোদারেরছ আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন এবং মহানগর কমিটির আহবায়ক করা হয়েছে এএফএম কাইয়ুম জঙ্গী এবং সদস্য সচিব করা হয়েছে গোলাম মোস্তফা মিরাজকে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা