উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পালন হয়নি  মুজিব নগর দিবস!
সারাদেশ

উলিপুরে পালন হয়নি  মুজিব নগর দিবস!

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসন পালন করলেও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পালন করা হয়নি।

আরও পড়ুন : র‌্যাগ ডে’র নামে অশ্লীলতা বন্ধের নির্দেশ

সরকারি নির্দেশনা ছিল ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতাথ শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের কিন্তু তা মানা হয়‌নি উপ‌জেলার বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌ন গুলোতে। এ বিষ‌য়ে সং‌শ্লিষ্ট‌দের সা‌থে কথা বল‌লে তারা সদুত্তর দি‌তে পা‌রে‌নি।

সরেজমিনে উলিপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়, হযরত ফাতেমা (রাঃ) পৌর বালিকা স্কুল এন্ড কলেজ, উলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উলিপুর সরকারি কলেজ, উলিপুর আলিয়া বহুমুখী আলিম মাদরাসা, উলিপুর মদিনাতুল উলুম দাখিল মাদরাসা, উলিপুর কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠা‌ন গুলো মানেনি সরকারের নির্দেশনা।

আরও পড়ুন : ঈদযাত্রায় ভোগান্তিতে পড়বে নগরবাসী

অথচ সরকারি নির্দেশনায় বলা হয়েছে, দিবসটি উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতাথ শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তরগুলো থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা শিক্ষা অফিসার নাদিরউজ্জামান বলেন, ইউএনও স্যার আজ বেলা ১১টায় আমাকে ফোন করে দিবসটি পালনের জন্য নির্দেশনা দিয়েছেন, আমিও সহকারি শিক্ষা অফিসাদের বলে দিয়েছি দিবসটি পালনের জন্য।

আরও পড়ুন : টেক্সটাইল পণ্য আমদানিকারকরা ঝুঁকছে ভারতে

উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল বলেন, যেহেতু আজ স্টার সানডে উপলক্ষে শিক্ষার্থীরা আসেনি, আমিও অসুস্থ্য আসতে পারেনি, একারণে দিবসটি পালন করা সম্ভব হয়নি।

উলিপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বলেন, আজ স্টার সানডে, কলেজে ডিগ্রী পরীক্ষা চলছে শিক্ষকদের ডাকলেও পাওয়া যাবে না। একারণে পালন করা সম্ভব হয়নি। উপজেলা মাধ্যমমিক শিক্ষা অফিসার শাহ মো. তারিকুল ইসলাম বলেন, দিবসটি উপলক্ষে কোন প্রোগ্রাম ছিল না।

আরও পড়ুন : সভাপতি শ্রাবণ, সাধারণ সম্পাদক জুয়েল

তবে রিপোর্ট না করার জন্য অনুরোধ করেন। জেলা শিক্ষা অফিসার শামছুল আলম বলেন, এ বিষয়ে লিখিত কোন চিঠি পাইনি। তবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে গতরাতে এবিষয়ে একটি নোটিশ পেয়েছি। সিদ্ধান্তটি লেটে দেয়ায় অনেকে তা জানতে পারে নি।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার বিপুল কুমার বলেন, মন্ত্রণালয় থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করার নির্দশনা রয়েছে। কোন প্রতিষ্ঠান যদি পালন না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা