সারাদেশ
ঠাকুরগাঁওয়ে মোটর সাইকেল চুরির ঘটনায়

পৌর কাউন্সিলর হাতে নাতে আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি মসজিদের তারাবি নামাজের সুযোগে মোটর সাইকেল চুরির সময় হাতে নাতে আটক হয়েছে রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক (৪০)। পরে জনতার রোষানল হতে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

আরও পড়ুন: সরকার তামাক নিয়ন্ত্রণে বহু পদক্ষেপ নিয়েছ...

গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক রানীশংকৈল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ভান্ডারা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়,পীরগঞ্জ উপজেলার বায়তুল আমান (বেলায়েত) মসজিদে তারাবির নামাজ পড়ার সময় জনৈক ব্যক্তির মোটর সাইকেল চুরি করে পালাতে গিয়ে মুসল্লিদের হাতে ধৃত হয় রাজ্জাক। এ সময় বিক্ষুব্ধ জনতা রাজ্জাককে গণধোলাই দিয়ে তার ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাককে আটক করে থানায় নিয়ে আসে।

এর আগে গত ২৪ মার্চ এক ইউপি সদস্যের (মেম্বার) মোটর সাইকেল চুরি করতে গিয়ে গণধোলাই খান আব্দুর রাজ্জাক। পরে জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, আব্দুর রাজ্জাক আন্তঃজেলা মোটর সাইকেল চোর দলের প্রধান। তার নামে বিভিন্ন থানায় মোটর সাইকেল চুরির ৪৫ টি মামলা রয়েছে।

আরও পড়ুন: বিএনপি মুজিবনগর দিবস পালন করে না

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রোববার ( ১৭ এপ্রিল ) সকালে রাজ্জাককে আদালতে পাঠানো হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা