সভাপতি শ্রাবণ, সাধারণ সম্পাদক জুয়েল
রাজনীতি
ছাত্রদলের নতুন

সভাপতি শ্রাবণ, সাধারণ সম্পাদক জুয়েল

সান নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয়েছে। ছাত্রদলের নতুন সভাপতি হয়েছেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

আরও পড়ুন: ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ দূত

রোববার (১৭ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ১২ এপ্রিল জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাথে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় হয়।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে ছাত্রদলের গঠন-পুনর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতা সংগঠনের অভিভাবক তারেক রহমানের ওপর অর্পণ করেন।

আরও পড়ুন: পশ্চিমা অস্ত্রবাহী বিমান ভূপাতিত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য দুজন সদস্য হলেন- সিনিয়র সহ-সভাপতি-রাশেদ ইকবাল খান, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক-আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা