রাশাদ হোসাইন
জাতীয়

ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ দূত

সান নিউজ ডেস্ক: ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন।

আরও পড়ুন: শাহবাজ মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না পিপিপি

চারদিনের সফরে আজ রোববার (১৭ এপ্রিল) তার ঢাকায় পৌঁছানোর কথা। কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রাশাদ হোসাইন ঢাকার আসার পর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। কক্সবাজার থেকে ঢাকায় ফিরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ধর্ম প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে একটি সেমিনারে বক্তব্য রাখবেন।

আরও পড়ুন: শাহবাজ মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না পিপিপি

চলতি বছর রাশাদ হোসাইনকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে ওআইসির বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা