উলিপুরে ট্রাক চাপায় নিহত ১
সারাদেশ

উলিপুরে ট্রাক চাপায় নিহত ১

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর, (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বালু বোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাজুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : র‌্যাগ ডে’র নামে অশ্লীলতা বন্ধের নির্দেশ

এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সহ ৫জন গুরুত্বর আহত হয়েছে। নিহত তাজুল ইসলাম চিলমারী উপজেলার রানিগঞ্জ ইউনিয়নের বড়চর এলাকার মৃত জাফর হোসেনের পুত্র।

জানা গেছে, রোববার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটায় অটোরিকশা যোগে কুড়িগ্রাম থেকে উলিপুর আসার পথে উলিপুর পৌর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে পৌঁছিলে অপরদিক থেকে দ্রুতগতিতে একটি বালু বোঝাই ট্রাক (যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট ১৫-৯৮৭৩) এসে মুখোমুখি সংঘর্ষে ৫জন গুরুত্বর আহত হয়।

আরও পড়ুন : টেক্সটাইল পণ্য আমদানিকারকরা ঝুঁকছে ভারতে

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলাম (৩৫)কে মৃত ঘোষনা করেন। এসময় আহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেলে রেফার্ড করা হয়।

আহতরা হলেন- উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের চন্ডিজান এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, রৌমারী উপজেলার কর্তিমারী এলাকার দেলওয়ার হোসেনের পুত্র ওবায়দুল ইসলাম(৩২), ওবায়দুল ইসলামের মেয়ে তাসমিন(২০), চিলমারী উপজেলার জোড়গাছ নতুন বাজার এলাকার মৃত তোফা শেখের পুত্র আব্দুল ওয়াহাব(৬০) ও জোড়গাছ নতুন বাজার এলাকার বাহাদুর রহমানের পুত্র আনোয়ার(৩৫)।

আরও পড়ুন : বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা