ঠাকুরগাঁওয়ে ২ হোটেলকে ৬ লক্ষ টাকা জরিমানা
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ২ হোটেলকে ৬ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও : অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ঠাকুরগাঁও শহরের গাউসিয়া হোটেল এবং রোজ হোটেল নামে দুইটি হোটেল-রেস্তোরাঁর মালিককে ৩ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে দুই হোটেলের দু'জন ম্যানেজারকে এক বছর করে কারাদন্ড দিয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ মৈত্রী চির অম্লান

মঙ্গলবার ( ১২ এপ্রিল ) বিকেলে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়। বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।

বিকেলে বিশুদ্ধ খাদ্য আদালত শহরে অভিযান পরিচালনাকালে শহরের গোউসিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট এবং রোজ হোটেলে অভিযান চালায়।এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারী সামগ্রী প্রস্তুত ও বিক্রি করায় ওই ২ হোটেলের মালিককে ৩ লক্ষ টাকা করে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।

তাৎক্ষনিকভাবে জরিমানার টাকা অনাদায়ে ২ হোটেলের ম্যানেজার পলাশ ও রুবেল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।পরে ২ ম্যানেজারকে কারাদন্ড প্রদান করা হয়।

আরও পড়ুন : যানজটের জন্য দায়ী সমন্বয়হীনতা

এ ঘটনার প্রতিবাদে ওই দুই হোটেলের কর্মরত অর্ধ-শতাধিক হোটেল শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও চৌরাস্তা ট্রাফিক মোড়ে খাবার ঢেলে দিয়ে প্রতিবাদ জানায়।

এ সময় জেলা প্রশাসক মাহবুবুর রহমান বিশুদ্ধ খাদ্য আদালতের দায় দায়িত্ব জেলা প্রশাসনের নয় বলে জানালে আন্দোলনকারীরা ফিরে আসেন।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ মৈত্রী চির অম্লান

পরে শহরের রোজ হোটেলের ভেতরে হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ তাৎক্ষনিকভাবে এক সভায় মিলিত হন এবং আটককৃতদের নি:শর্ত মুক্তির দাবি জানান হয় । অন্যথায় সকল প্রকার হোটেল এন্ড রেষ্টুরেন্ট এবং বেকারী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাখার ঘোষনা দেয় জেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এবং বেকারী মালিক সমিতি।

জেলা হোটেল রেস্তরা মালিক সমিতির সভাপতি অতুল পাল এবং সাধারণ সম্পাদক আলি বখতিয়ার উজ্জল সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা