ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে সিয়াম (৯) ও মাসুম বিল্লাহ (১২) নামের দুই কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : দেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা হেয় করার শামিল

মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে বাড়ির পাশে নদীতে গোসল করতে যায় তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

নিহতরা হলেন- নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের কেরানি মার্কেট এলাকার ইউসুফ আলীর ছেলে সিয়াম (৯) ও একই গ্রামের প্রয়াত মনসুর আলীর ছেলে মাসুম বিল্লাহ (১২)।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ মৈত্রী চির অম্লান

পুলিশ জানায়, দুপুর ৩টার দিকে একই গ্রামের পাঁচজন কিশোর মিলে বাড়ির পাশের্ টাঙ্গন নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে নদীর গভীর পানিতে সিয়াম ও মাসুম বিল্লাহ তলিয়ে যায়।

এ সময় সাথে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং নিখোঁজ দুই শিশুকে নদীর পানিতে খুঁজতে শুরু করে।

আরও পড়ুন : যানজটের জন্য দায়ী সমন্বয়হীনতা

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে প্রায় দুইঘন্টা খোঁজার পর নদী থেকে সিয়াম ও মাসুম বিল্লাহ লাশ উদ্ধার করে।

এদিকে স্থানীয়দের অভিযোগ টাঙ্গন নদীতে ড্রেজারের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার কারনে নদীতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ড্রেজার মেশিনের দ্বারা তৈরিকৃত গভীর গর্তে তলিয়ে গিয়ে মারা যায় সিয়াম ও মাসুম।

আরও পড়ুন : আমাদের উদ্দেশ্য মহৎ, সফল হবোই

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, নদী থেকে উদ্ধারকৃত সিয়াম ও মাসুমের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা