সারাদেশ
মুন্সীগঞ্জে ট্রিপল হত্যা

মামলার আসামি গ্রেফতার, বিচারের দাবিতে মানববন্ধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পৌরসভায় আলোচিত ট্রিপল হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন থেকে ৭নং ওয়ার্ড আ.লীগ নেতা আওলাদ হোসেন মিন্টু, ছাত্রলীগ নেতা ইমন ও সাকিব হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় বিচারের দাবি জানায়।

আরও পড়ুন: অপুর সঙ্গে ডিনারের সুযোগ

আজ (১২ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১ টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনে বঙ্গবন্ধু সড়কে নিহতের পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজনরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে আসামিদের বিচারের দাবিতে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, মসজিদের ইমাম, ছাত্র ও দিনমুজরসহ এলাকার সর্বস্তরের মানুষ নিহতদের পরিবারের সাথে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহন করেন।

মানববন্ধনে নিহত আওলাদ হোসেন মিন্টুর সাত বছরের মেয়ে আয়শা বিনতে আওলাদ বলেন- আমার বাবাকে আমি খুব মিস করছি। অনেক ভালোবাসতাম বাবাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল মহোদয় যাতে ট্রিপল হত্যা মামলার আসামীদের বিচার করে। আমার বাবার খুঁনিদের যেনো গ্রেফতার করে তাদের শাস্তি দেয়।

আরও পড়ুন: জঙ্গি তৎপরতা বাড়ার তথ্যে রমনায় বাড়তি নিরাপত্তা

এ সময় নিহতদের পরিবারসহ আরো উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ্, অ্যাডভোকেট কাজী মোজাম্মেল হোসেন রুমেল,মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. খাইরুল ইসলাম, অ্যাডভোকেট ফরাজী শামসুজ্জামান মানিক প্রমুখ।

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ মার্চ বুধবার রাতে মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ওয়ার্ড আওয়ামী সহ-সভাপতি আওলাদ হোসেন মিন্টু, ছাত্রলীগ নেতা ইমন ও সাকিবকে। পরে ২৫ মার্চ বৃহস্পতিবার নিহত মিন্টু প্রধানের স্ত্রী খাদিজা আক্তার বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

দূর্গাপুজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: মৎস্য প্রতিমন্ত্রী

যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আ...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা