সারাদেশ

বোয়ালমারীতে পাউবো-র জায়গায় পাকা ঘর নির্মাণ কাজ বন্ধ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। পাউবো-র প্রায় এক শতাংশ জায়গা দখল করে আরসিসি পিলার করে দোকান ঘর নির্মাণের কাজ কয়েক দিন চলার পর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিয়েছে।

জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের দৈতর কাঠি গ্রামের সৈয়দ কাজীর ছেলে মো. মনির কাজী ওই গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বারাশিয়া নদীর পাড় ঘেঁষে প্রায় এক শতাংশ জমি দখল করে কয়েকদিন ধরে দোকান ঘর নির্মাণ করছিলেন। পানি উন্নয়ন বোর্ডের ওই জায়গায় আরসিসি পিলার দিয়ে অবৈধভাবে তিনি এই ঘর নির্মাণ করছিলেন। আরসিসি পিলার করে উপরে টিনের ছাউনির এবং চারিদিকে টিনের বেড়া দেয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরে পানি উন্নয়ন বোর্ড কাজ বন্ধ করে দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণের বিষয়ে প্রশ্ন করা হলে মনির কাজী বলেন, সবাইকে ম্যানেজ করেই কাজ করা হচ্ছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বোয়ালমারী পওর শাখার উপ-সহকারী প্রকৌশলী শশাংক কুমার বিশ্বাস মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে বলেন, খবর পেয়ে কাজ বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা