সারাদেশ

বিরক্ত না হয়ে সচেতন হলেই মিলবে মশা থেকে মুক্তি

তানভীর আহমেদ, গাজীপুর: শীতের প্রকোপ কমার পর থেকেই বাড়তে শুরু করে মশার প্রকোপ। ঘরে বাইরে মশার উৎপাতে অতিষ্ঠ শ্রীপুর পৌরবাসী। স্থানীয়দের অভিযোগ সময়মত ড্রেন ও পাড়া মহল্লার অলিগলির ময়লা আবর্জনা পরিস্কার পরিছন্ন না করায় মশার উপদ্রপ বেড়েছে।

আরও পড়ুন: ইসলামের টানে অভিনয় ছাড়লেন ঈশিকা

বিশেষ করে পৌর এলাকাতে যেসব ড্রেন রয়েছে সেসব ড্রেনগুলো অনেক নাজুক। নিয়মিত ড্রেন পরিস্কারের অভাবে প্রায় সময় জলাবদ্ধতা থাকায় গ্রীষ্মকালীন উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি বাড়তে থাকে মশার উপদ্রপ। ফলে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, চিকুনগুনিয়া, এডিসসহ মশা বাহিত নানা রোগ ছড়াচ্ছে চারিদিকে।

অভিযোগ পাওয়া গেছে যত্রতত্র ময়লা থাকার কারণে শতভাগ কার্যকর নয় ড্রেনেস ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিপাতের কারণে অনেক রাস্তা ও অলিগলি পানিতে ডুবে যায়। এ কারণে বর্ষা মৌসুমে ভয়াবহ পরিস্তিতির আশংকা করছে স্থানীয়রা। তবে স্থানীয়দের অভিমত শুধু বৃহত্তর কর্মযজ্ঞ নয়, পরিকল্পিতভাবে অপরিছন্ন ড্রেনেস ব্যবস্থা ও ময়লার স্তুপ অপসারণ করলে খুব সহজে ও দ্রুত মিলতে পারে মশার যন্ত্রনা থেকে মুক্তি।

এবিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও জনাব প্রণয় কুমার দাস, বলেন একটি প্রাপ্তবয়স্ক মশা যে কোন স্থানে বংশবৃদ্ধি করতে পারে তবে মশার অত্যাচারে বিরক্ত না হয়ে সচেতন হলেই সুরক্ষিত থাকা সম্ভব। অর্থাৎ বাড়ির ভিতর বাহিরসহ সমস্ত স্থান ও তার সাথে সমস্ত পাত্র, যেখানে অযথা জল জমে থাকে ও মশারা ডিম পাড়তে পারে, যেমন টায়ার, ব্যারেল, প্লাস্টিকের ড্রাম, জেরিকেন ও ময়লা আবর্জনায় মধ্যে বংশবৃদ্ধি করা পছন্দ করে।

আরও পড়ুন: রাবিতে আদিবাসী কোটা পুনর্বহালের দাবি

এছাড়াও ফ্রিজের ট্রে, রান্নাঘরের র‍্যাক, যেখানে ধোয়া বাসনপত্র রাখা হয়, জল জমে থাকা রান্নাঘরে, বাথরুমের ড্রেন, কুলার,বাথরুম ইত্যাদি। প্লাস্টিকের জার, বোতল, টায়ার, পাখিদের স্নান ও খাবার জন্য জলের পাত্র ও বাড়ীর আশপাশের ঝোপঝাড় পরিস্কার রাখলে মশার দৌরাত্ব্য অনেংকাশে কমে যাবে।

মশা নিধন সম্পর্কে শ্রীপুর পৌরসভার সচিব রফিকুল হাসান বলেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি খুব দ্রুত কার্যক্রম শুরু হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা