সারাদেশ

মুন্সীগঞ্জের বাজারে অসময়ে পাকা আম! 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: চৈত্র মাসে আম গাছে মুকুল থাকার কথা থাকলেও বর্তমানে মুন্সীগঞ্জ শহরের ফল বাজারে দেখা মিলছে পাকা আমের। প্রশ্ন উঠেছে এখনতো পাকা আম বাজারে আশার কথা নয়। এ আমগুলো রমজানে পুঁজি করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাজারে এসেছে। চড়া দামেও বিক্রি হচ্ছে। ক্রেতারা চওড়া দামে কিনেও, আবার চিন্তা করছে ভালো হবে নাকি। কেমিক্যালের দিয়ে পাকানো এমন আশংকায়।

আরও পড়ুন: কার্ড করে দেওয়ার নামে টাকা আদায়

সোমবার (৪ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার ফল বাজারের- ফল পট্টি, কাচারি, সুপার মার্কেট ও সিপাহীপাড়া মোড় এলাকা ঘুরে দেখা গেছে আম বিক্রি হতে। বাজারে এখন থাইল্যান্ড ও মাদ্রিজি আম পাওয়া যাচ্ছে। ৩০০ টাকা কেজি দরে আম বিক্রি করছেন মাদ্রাজি ও ৭৫০ টাকা কেজি ধরে থাইল্যান্ডের আম।

আম কিনতে আসা পৌরসভার বাসিন্দা আমির হোসেন সান নিউজকে বলেন, গত তিনদিন আগে ফল কিনতে এসে বেশ কিছু দোকানে আম দেখতে পাই। আজ আম কেনার জন্য বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছি। দুইটি দোকানে আম দেখতে পাচ্ছি। দামও অনেক চওড়া।

আরও পড়ুন: পুত্রের হাতে পিতা খুন, ঘাতক গ্রেফতার

দেওভোগের বাসিন্দা কামাল হোসেন সান নিউজকে বলেন, গতকাল বাজার থেকে আম কিনেছিলাম। আমগুলো পরিপক্ক না। মিষ্টি হয়নি। দামও অনেক বেশি রাখছে।

বিক্রেতার কাছে এতো আগে পাকা আম এলো কীভাবে জানতে চাইলে শহরের ফল পট্টির জয়নাল মিয়া সান নিউজকে বলেন, এ আম গুলো আমরা পুরাতন ঢাকার বাদামতলি ফল আড়ৎ হতে পাইকারি দরে কিনে আনছি। মুন্সীগঞ্জে খুচরা বিক্রি করছি। বিক্রেতার দাবি, আমের জাতের নাম মাদ্রাজি জাত।

আরও পড়ুন: শিবচরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবা নাসরিন সান নিউজকে বলেন, এখন বাজারে দেশীয় আম আসার কোনো সুযোগ নেই। এ জেলায় আম গাছে মুকুল বা গুটি আম থাকবে। বাজারে সাধারণত মে মাসের দিকে আম বাজারে আসার উপযুক্ত সময়।

তিনি আরও বলেন, যদি বারো মাসি আম হয়, তাহলে আসতে পারে। আম কাটলে বুঝতে হবে আঠি শক্ত কি না। এ সময় বিদেশ থেকে কিছু আম বাজারে আসে। উন্নত জাতের আমের নাম ব্যবহার করে বিক্রেতারা সাধারণ ক্রেতাদের ঠকাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: রমজানে ডিসকাউন্টের প্রতিযোগিতা

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আসিফ আল আজাদ সান নিউজকে বলেন, আমাদের দেশের আম বাজারে আসার সময় হয়নি। আমরা ফল বাজারে মনিটরিং করছি। আমের বাজার মনিটরিং করবো।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. জুয়েল মিয়া সান নিউজকে বলেন, বাজারে যদি দেশীয় পাকা আম আসার এখনও সময় হয়নি। আমরা বাজার মনিটরিং নিয়মিত করছি। অপরিপক্ক আম বাজারে আসলে, ব্যবসায়ীদের সর্তক করবো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা