সারাদেশ
ঠাকুরগাঁওয়ে খাদ্যবান্ধব কর্মসূচি:

কার্ড করে দেওয়ার নামে টাকা আদায়

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নং ঢোলারহাট ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড দেওয়ার প্রলোভনে ২০ জনের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে আব্দুল ওহাব নামে একজন ইউপি সদস্যর বিরুদ্ধে। এবার মেম্বার নির্বাচিত হন তিনি।

আরও পড়ুন: পুত্রের হাতে পিতা খুন, ঘাতক গ্রেফতার

২১ নং ঢোলারহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওসমান আলী ওহাব তার এলাকায় সুবিধাভোগী হতদরিদ্রদের ২০ জনের নাম পরিবর্তন করে তার নিকটজন এবং নির্বাচনী কর্মীদের মাঝে ওই কার্ড বিতরণ করার উদ্যোগ নেন।

নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণ শপথ নেওয়ার পরপরই তাদের কাছে বরাদ্দ আসে টিসিবির কার্ড ও খাদ্য বান্ধব কর্মসূচির পুরাতন কার্ড পরিবর্তনের জন্য। এসব কার্ড দিতে সুবিধাভোগীদের ভোটার আইডি কার্ড, ছবি এবং নগদ ২শ থেকে ৪ শ পর্যন্ত আদায় করেন ওই মেম্বার।

ভুক্তভোগী মালেক বলেন, নতুন করে ১০ টাকা কেজি চালের কার্ড দেবে বলে আমার কাছে ভোটার আইডি কার্ড, ছবি এবং ২০০ টাকা নেন মেম্বার ওহাব।

আরও পড়ুন: চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস

তিনি আরও বলেন, আমি মেম্বারকে ফোন করে কার্ডের জন্য নেওয়া টাকা ফেরত চাইলে তিনি দিতে অস্বীকার করেন।

হরদেব চন্দ্র নামে অপর একজন বলেন, আমি একজন হতদরিদ্র মানুষ। আমার কাছে ওহাব মেম্বার দুই শত টাকা নিয়েছে চালের কার্ড করে দেবে বলে। কিন্তু স্থানীয় জনগণের আন্দোলনের মুখে ২৬৬টি কার্ড বাতিল হয়ে যায়।

আরও পড়ুন: শিবচরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

প্রদীপ চন্দ্র নামে একজন ভ্যান চালক বলেন, আমি কস্ট করে ভ্যান চালিয়ে পরিবার চালাই। ওহাব মেম্বার চালের কার্ড করে দেবে বলে টাকা নিলেও এখন কার্ড দিচ্ছে না এবং টাকাও ফেরত দিচ্ছে না।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য ওসমান আলী ওহাব জানান, আমরা পরিষদ হতে ২৬৬টি নতুন কার্ড দিয়েছিলাম। কিন্তু কিছু লোক আন্দোলন করায় ইউএনও স্যার পূর্বের কার্ড বহাল রাখায় নতুন কার্ডগুলো বাতিল হয়ে যায়। তাই নতুনদের কার্ড দেওয়া যায়নি।

আরও পড়ুন: একদিনে শনাক্ত প্রায় ৭ লাখ

২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায় বলেন, ইউএনও স্যারের সঙ্গে আলাপ করে পুরাতন ২৬৬টি কার্ড বাতিল করে নতুনদের দেওয়া হয়। কিন্তু পরে কিছু লোক আন্দোলন করায় পূর্বের কার্ড বহাল রাখা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, ঢোলারহাট ইউনিয়নে পুরাতন কার্ড বাতিল করে ২৬৬জনকে নতুন করে দিলে স্থানীয় সুবিধাভোগী লোকজন অভিযোগ করায় পূর্বের কার্ড বহাল রাখা হয়। তবে কার্ড করে দেওয়ার জন্য টাকা পয়সা নেওয়ার সুযোগ নেই। কারও বিরুদ্ধে এমন কোনো অভিযোগ পাওয়া যায় গেলে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় থাকবে : নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে লাগা আগুনের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা