সারাদেশ

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে গেছে ৩০ আড়ত 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর আগুনে পুড়ে গেছে ৩০ টি চাউলের আড়ত, গুদাম ও দোকান ঘর। চাউলের জন্য জেলা একমাত্র বানিজ্যিক এলাকা বিনোদপুর।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আর নেই

শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে (শবেবরাতের রাত) বিনোদপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন গোডাউনে আগুনের লাগার ঘটনা ঘটে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পরে পুরো এলাকায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতেই অন্তত পক্ষে ৩০ জন ব্যবসায়ী সর্বশান্ত হয়েছে বলে সূত্রে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা ধারণা করছেন, আগুনের ঘটনা ৩ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশি জাহাজে হামলায় ক্ষতিপূরণ দাবি

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল ভূইয়া জানান, এখানে তার ৬ টি গোডাউন ছিল। গোডাউনে চাউল, খুদ, কুড়াসহ ভূষামাল ছিল। যার বর্তমান বাজার মূল্য ৮০ লাখ টাকা বলে দাবি করেন তিনি। এ রকম অসংখ্য ব্যবসায়ী সর্বশান্ত হয়েছে বলে জানান কামাল ভূইয়া।

মুন্সীগঞ্জ ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু ইউসুফ বলেন, আমরা রাত সাড়ে ৮ টার দিকে খবর পেয়ে বিনোদপুর যাই৷ মুন্সীগঞ্জ ও কমলাঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতির পরিমান অনেক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

সোমা ইসলাম ও পিয়া জান্নাতুলসহ ৭ জনের বিরুদ্ধে জিডি

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, আপত্তিকর মন্তব্য ও অপপ্রচা...

কলেজ কেন্দ্রের কমিটি বাতিল ও অধ্যক্ষকে শোকজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসির ভুল প্রশ্নে প...

হৃদযন্ত্র ভালো রাখতে মানসিক চাপ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ 

ব্যস্ত জীবন, কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব কিংবা আর্থিক অনিশ্চয়তা না...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

গোমতী বেড়িবাঁধে প্রায় সোয়া কোটির বেশি ক্ষতি 

সরকারি অর্থে বাস্তবায়িত কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের সোলার আলোকায়ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা