ছবি-সংগৃহিত
সারাদেশ

রোববার খাগড়াছড়িতে আধাবেলা অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মিলন চাকমা ওরফে সৌরভের মৃত্যু এবং মহালছড়ি পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রোববার (২০ মার্চ) ভোর ৬টা-দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।

বুধবার (১৬ মার্চ) ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

তবে, জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরি ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত গাড়ি এ অবরোধের আওতামুক্ত থাকবে।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে দিঘিনালা উপজেলার বাবু ছড়ার বাঁশঢালা এলাকা থেকে অস্ত্রসহ ইউপিডিএফের সংগঠক মিলন চাকমা ওরফে সৌরভকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দিঘিনালা সদরে আনার পথে অসুস্থতা বোধ করলে তাকে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিলন চাকমা মারা যান।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা