সারাদেশ

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

সান নিউজ ডেস্ক: নাটোরের গুরুদাসপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর শাহিন খন্দকারকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৬ মার্চ) সকালে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল

এর আগে মঙ্গলবার (১৫ মার্চ) রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে শাহিন খন্দকার জেলার ক্ষেতলাল উপজেলার বড়াইল গ্রামের বাসিন্দা।

র‌্যাব অধিনায়ক জানান, শাহিন খন্দকার ও তার ছেলে রিফাত খন্দকার গুরুদাসপুরের শাহাপুরে ইটভাটায় দিন মজুর হিসেবে কাজ করতো। এসময় ওই এলাকার আকলিমা বেগমের বাড়িতে ভাড়া থাকতো তারা। এর সুবাদে আকলিমার মেয়ের সাথে রিফাতের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে গত ১০ দিন আগে তাদের বিয়ে হয়।

তিনি আরও জানান, গত ১৩ মার্চ রাতে শাহিন খন্দকার তার নববিবাহিত পুত্রবধুকে ঘুমন্ত অবস্থায় নিজের ঘরে উঠিয়ে নিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। এসময় চিৎকার শুনে মেয়েটির মা ওই ঘরে ছুটে গেলে শাহিন খন্দকার পালিয়ে যায়।

আরও পড়ুন: শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ

এরপর আকলিমা বেগম বাদী হয়ে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত-২০০৩) এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে শাহিন খন্দকারকে ধরতে অভিযান শুরু করে র‌্যাব-৫ এর সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একদল সদস্য সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে পলাতক শাহিন খন্দকারকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা